1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে ২০০ গ্রামের মামলা! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন

রাজশাহীতে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে ২০০ গ্রামের মামলা!

ইফতেখায়ের আলম:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ২৮৮ বার

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে গাঁজাসহ মোয়াজ্জেম (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশের একটি দল। গত বুধবার বিকেল ৫টার দিকে নগরীর মতিহার থানাধিন খোজাপুর জাহাজঘাট নদীর ধার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন ডিবি পুলিশের এসআই মিজান ও সঙ্গীয় ফোর্স। আটককৃত মোয়াজ্জেম ওই এলাকার মৃত হারা মিয়া‘র ছেলে। পরে তাকে সাথে নিয়ে ওই এলাকায় ব্যপক অভিযান চালায় ডিবি পুলিশের দলটি। এতে স্বস্তি ফিরে আসে স্থানীয়দের মাঝে।
কিন্ত ৫০০ গ্রাম গাঁজা যখন ৪০হাজার টাকার বিনিময়ে ২০০ গ্রামের মামলা দেয়ায় হতাশার ছায়া নেমে আসে স্থানীয়দের মাঝে।
মোয়াজ্জেমের এক ভাতিজা মুঠো ফোনে জানান, ৫০০ গ্রামের উপরে গাঁজাসহ আটক করা হয় আমার চাচাকে। যেটা ডিবি এসআই মিজান বলেছে। কিন্তু গাঁজার মূল মালিক চাচার ছেলে সজিব। অনেক দেনদরবার শেষে ৪০হাজার টাকার বিনিময়ে চাচাকে ২০০গ্রাম গাঁজার মামলা দিয়েছেন এসআই মিজান। তিনি আরো বলেন ৫০০ গ্রাম গাঁজার মামলা দিলে জামিন পেতে অনেক সময় লাগতো। তবে ২০০ গ্রামের মামলা দেয়ায় ১৫দিনের মধ্যেই জামিনে মুক্তি পাবে আমার চাচা বলেও জানান মোয়াজ্জেমের ভাতিজা।
এ ঘটনায় অভিযোগ অস্বিকার করে এসআই মিজান বলেন, যতটুকু গাঁজা পেয়েছি। ততটুকু দিয়েই মামলা দিয়েছি। টাকার বিষয়টি সত্য নয় বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net