1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শাবিতে মৌলভীবাজার স্টুডেন্টস' এসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি ময়নুল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

শাবিতে মৌলভীবাজার স্টুডেন্টস’ এসোসিয়েশনের নতুন কমিটি গঠন, সভাপতি ময়নুল

রাসেল মৌলভীবাজার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৩৪০ বার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) অধ্যয়নরত মৌলভীবাজার জেলার ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘মৌলভীবাজার স্টুডেন্টস এসোসিয়েশন’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে পলিটিকাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. এবাদুর রহমান ময়নুল ও সাধারণ সম্পাদক হিসেবে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মনতোষ দে বাধন মনোনীত হয়েছেন।শুক্রবার (২৩ অক্টোবর) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি হুমায়ুন সাহান ও সাধারণ সম্পাদক অনিরুদ্ধ দেব রায় অমিয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৪ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।কমিটির অন্যান্য সদস্য হলেন- সিনিয়র সহ সভাপতি শেখ জাছিম আহমদ, সিনিয়র সহ সভাপতি সৈয়দা হাফছা বেগম, সহ-সভাপতি আহমেদ ইমতিয়াজ কামাল ও নুসরাত আহমেদ মৌরি, যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিক দত্ত, মৃদুল দেবনাথ, মো. সাব্বির আহমেদ সৌরভ, এমরান উদ্দিন, জাহিদ এনাম চৌধুরী ও ইজাজ উদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক তাহমিদ চৌধুরী ও আব্দুল আহাদ সুমন, সাংগঠনিক সম্পাদক মোমতাহিন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, মো. তোফায়েল মিয়া, ইসরাত জাহান প্রিমা ও সৈয়দ মোতাহির আল হাসান মনোনীত হয়েছেন।এছাড়া কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে অনিক দে, সহ কোষাধ্যক্ষ শাহ ফাহিম আহমদ, স্বর্ণা দেব ও লিটন বিশ্বাস, দপ্তর সম্পাদক অভিরূপ দেব রায়, সহ-দপ্তর সম্পাদক গৌরব দে ও কেয়া চক্রবর্তী, প্রচার সম্পাদক সায়মন আহমেদ, সহ প্রচার সম্পাদক সৈয়দা নুসরাত জাহান জুথী ও কবির আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান সিপার, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ ইব্রাহিম হাসান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ তিহাম, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক সৌমিক পাল জিসান, ছাত্রী বিষয়ক সম্পাদক রুবা খানম ও সহ ছাত্রী বিষয়ক সম্পাদক সামিয়া সাহার মনোনীত হয়েছেন।নবগঠিত কমিটির সভাপতি মো. এবাদুর রহমান ময়নুল বলেন, “মৌলভীবাজার জেলার শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও সহযোগিতামূলক সম্পর্ক তৈরির লক্ষ্যে কাজ করব। আশা করি সকলের সহযোগিতায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যেতে পারব। এজন্য সকলের সহযোগিতা চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net