1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাটে পুলিশ-বিজিবি'র পৃথক অভিযানে গাঁজা উদ্ধার ॥ নারীসহ আটক ৫ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চুনারুঘাটে পুলিশ-বিজিবি’র পৃথক অভিযানে গাঁজা উদ্ধার ॥ নারীসহ আটক ৫

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৩৮৪ বার

হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশ ও বিজিবি’র পৃথক অভিযানে সাড়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার। একটি মাইক্রো লাইটেসে করে গাঁজা পাচারের সময় পুলিশি অভিযানে আলী আশরাফ লিটন এবং সাব্বির মিয়া নামের দু’জনকে আটক করে চুনারুঘাট থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার বনগাও গ্রামের মৃত আঃ আউয়ালেন ছেলে আলী আশরাফ লিটন ও সৈয়দ উল্লার ছেলে সাব্বির মিয়া।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস আই রাজনের নেতৃত্বে এস আই ভূপেন্দ্র চন্দ্র, এ এস আই মাহমুদ হাসান, এ এস আই রবিউলসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে চুনারুঘাট মধ্য বাজারস্থ পূবালী ব্যাংকের সামনে লাইটেসটির গতি রোধ করে তল্লাশি করলে ৮ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

এদিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাদ্দাম বাজার থেকে সিএনজি রিজার্ভ করে চুনারুঘাট যাওয়ার কথা বলে গাড়ীতে উঠেন উপজেলার ইকরতলী গ্রামের মৃত হারুন মিয়ার স্ত্রী মাজেদা খাতুন (৪৫) তার সাথে একই সিএনজিতে উঠেন উপজেলার বড়াইল গ্রামের ছহিব উল্লাহর ছেলে জাবেদ মিয়া (২২) ও ডুলনা গ্রামের মৃত রজব আলীর পুত্র আলী হোসেন ( ২৩)। তাদের বেশ ও সরঞ্জামাদি দেখলে মনে হবে তারা যেন কোথাও বেড়াতে যাচ্ছেন।

বিজিবির নিজস্ব গোয়েন্দা সংস্থা বিজিবি ৫৫ ব্যাটেলিয়ান গুইবিল বিওপিকে বিষয়টি জানালে তারা উপজেলার ছয়শ্রী গ্রামে একই দিন সকালে অভিযান চালিয়ে সাড়ে় দশ কেজি গাঁজা ও নারীসহ ৩ জনকে আটক করেন। বিজিবির অভিযানে নেতৃত্ব দেন গুইবিল বিওপি কমান্ডার হাবিলদার আঃ রশিদ।

এ দু’টি ঘটনায় পুলিশ ও বিজিবি’র পক্ষ থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net