1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় ছাত্রীর শ্লিলতাহানী:গ্রেফতার ১ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

ডেমরায় ছাত্রীর শ্লিলতাহানী:গ্রেফতার ১

মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৩৪১ বার

রাজধানীর ডেমরায় আনার্স প্রথম বর্ষের (১৮) এক ছাত্রী শ্লিলতাহানীর শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে শনিবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে ভুক্তভোগী মেয়েটি অভিযুক্ত দুই লম্পটের বিরুদ্ধে মামলা করেন। অভিযুক্তরা হল-ডেমরার পূব বক্সনগর আইডিয়াল মাদ্রাসা রোড এলাকার মো. রসূল খানের ছেলে মো. নাজমুল হাসান (২১) ও একই এলাকার বাঘমাড়া পিংকি ভিলার ভাড়াটিয়া মো. ইব্রাহিম (২২)। এদিকে মামলার পরপরই ডেমরা থানা পুলিশ অভিযুক্ত নাজমুল হাসানকে গ্রেফতার করে রোববার বেলা ১১ টায় আদালতে পাঠায়। তবে এ ঘটনায় মো. ইব্রাহিম পলাতক রয়েছে।

ভুক্তভোগীর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) মো. নূর আল সিদ্দীকি বলেন, কলেজে আসা যাওয়ার পথে অনার্স প্রথম বর্ষের ওই ছাত্রীকে প্রতিনিয়ত নাজমুল হাসান অশ্লীল কথাবার্তাসহ নানা কু-প্রস্তাব দিত। ওই ধারাবাহিকতায় গত শনিবার সন্ধার পরে বাঘমারা পিংিকি ভিলার সামনে মেয়েটিকে একা পেয়ে নাজমুল ও ইব্রাহিম তার ওড়না টান দিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করে। এ সময় মেয়েটির ডাকচিৎকারে লোকজনের উপস্থিতিতে দৌড়ে পালিয়ে যায় লম্পটরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net