ঢাকা   ০১:১৮:৪৭ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন  শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নগরকান্দা-সালথা কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৩৪৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক : নগরকান্দা-সালথা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (এনএসডব্লিউএ) কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত শুক্রবার রাজধানীর একটি রেস্টুরেন্টে অত্যন্ত আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিকভাবে কমিটিটি পুনর্গঠন করা হয়।

এনএসডব্লিউএ মূলত একটি অরাজনৈতিক, সমাজসেবা ও উন্নয়নমূলক সংগঠন। ২০১৯ সালে সংগঠনটি যাত্রা শুরু করে।
সংগঠনের সভাপতি খন্দকার পারভেজুল হক, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মো: আরিফুজ্জামানের তত্ত্বাবধায়নে কার্যনির্বাহী কমিটির পুনর্গঠন সম্পন্ন হয়েছে।

কমিটিতে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত পদগুলো হলো- সিনিয়র সহ-সভাপতি রোমান মিয়া, সহ-সভাপতি হাবিবুর রহমান (হাবিব), সহ-সভাপতি মোস্তফা কামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার হাফিজুর রহমান (বিপ্লব রেজা), যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (মিন্টু), যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান হাবীব, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শোয়েব, কোষাধ্যক্ষ শেখ ইকরাম হোসেন, প্রচার সম্পাদক তাইযুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক আলামিন তালুকদার, ক্রীড়া সম্পাদক আবুল খায়ের, সহ-ক্রীড়া সম্পাদক আসিফ মাহবুব আকাশ, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তাহের উদ্দিন ঠাকুর, সহ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মিলন মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা রুমা, আইন বিষয়ক সম্পাদক এসএম আশিকুর রহমান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জাকির হোসেন। সভাশেষে সভাপতি পুর্নগঠিত কমিটির সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি