1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে সরকারি স্থাপনাসহ সকল নির্মাণ কাজে পরিবেশ বান্ধব 'হলো ব্লক' ব্যবহারের জন্য সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

লালমনিরহাটে সরকারি স্থাপনাসহ সকল নির্মাণ কাজে পরিবেশ বান্ধব ‘হলো ব্লক’ ব্যবহারের জন্য সংবাদ সম্মেলন

লাভলু শেখ স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ২৮৩ বার

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীর চওড়া গ্রামস্থ ইকো কংক্রিট প্রোডাক্টস অফিস কক্ষে ইকো কংক্রিট প্রোডাক্টসের আয়োজনে সরকারি স্থাপনাসহ সকল নির্মাণ কাজে পরিবেশ বান্ধব ‘হলো ব্লক’ ব্যবহারের জন্য সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইকো কংক্রিট প্রোডাক্টসের ম্যানেজার মোঃ মোশারফ হোসেন পেয়ারা।

ইকো কংক্রিট প্রোডাক্টসের ম্যানেজার মোঃ মোশারফ হোসেন পেয়ারা লিখিত বক্তব্যে বলেন, ব্লক পরিবেশগত দিক ছাড়াও আর্থিক, কারিগরী ও ব্যবহারিক দিক থেকেও পোড়া ইটের চেয়ে অনেক ভালো। ব্লক শব্দ, অগ্নি ও তাপ নিরোধক। ইলেকট্রিক্যাল/ সেলিটারী পাইপ বসানোর জন্য দেয়াল কাটা লাগে না। ইটের ন্যায় অধিক পানি শোষণ করে না। এই ব্লক গাঁথুনীর কাজে ব্যবহারের আগে ইটের মতো পানিতে ভেজাতে হয় না। কংক্রিটের ব্লকে নোনা ধরে না, ঘামে না, ড্যাম্প হয় না, ফাঁঙ্গাস পড়ে না বলে এটি দীর্ঘস্থায়ী হয়।

ইকো কংক্রিট প্রোডাক্টসের ম্যানেজিং পাটনার (এমডি) মোঃ লুৎফর রহমান এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, ইকো কংক্রিট পোডাক্টস একটি পরিবেশ বান্ধব কংক্রিট হলো ব্লক প্রস্তুতকারক প্রতিষ্ঠান। পরিবেশ রক্ষার দায়বদ্ধতা থেকে ২০১৯খ্রিঃ আমরা এটা প্রতিষ্ঠা করি। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী চলতি অর্থবছরে সরকারি-বেসরকারি সব পর্যায়ে কমপক্ষে ২০% ব্লক ব্যবহারের নির্দশনা দেয়া হয়েছে।

ইকো কংক্রিট প্রোডাক্টসের সিভিল ইঞ্জিনিয়ার মোঃ ফুয়াদ মন্ডল বলেন, সরকারের পিডব্লিউডি ও এলজিইডির রেট সিডিউলের বিনির্দেশে (স্পেসিফিকেশন) এবং হাউজ বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের গাইডলাইন অনুযায়ী ব্লক প্রস্তুত করে থাকি। উৎপাদনের ৭ মাস হতে চললেও আমরা বেসরকারি পর্যায়ে ব্লক সরবরাহে সমর্থ হলেও অদ্যাবদি সরকারি নির্মাণ কাজে সরবরাহ করতে পারিনি।

এ সময় ইকো কংক্রিট প্রোডাক্টসের সিভিল ইঞ্জিনিয়ার মোঃ শাহীন আলী ব্যাপারীসহ প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net