1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শৈলকুপা উপজেলা চেয়ারম্যান আর নেই - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

শৈলকুপা উপজেলা চেয়ারম্যান আর নেই

ঝিনাইদহ প্রতিনিধি-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৩০৬ বার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন সোনা মৃত্যুবরণ করেছেন (ইন্না..রাজেউন)। বুধবার সকাল সাড়ে ১১ টায় ঝিনাইদহ সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।

বুধবার সকালে শৈলকুপায় নিজ বাড়িতে অসুস্থ বোধ করলে স্বজনার তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রবীণ এই নেতা ১৯৯৩ সালে তিনি শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। টানা ১৭ বছর সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন। ২০১৫ সালে তিনি শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এছাড়া পরপর দুইবার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি শৈলকুপার ৭ নং হাকিমপুর ইউনিয়নের ২বার চেয়ারম্যানও নির্বচিত হয়েছিলেন। পারিবারিক জীবনে তিনি ৫ সন্তানের জনক। তার বড় ছেলে মনিরুজ্জামান টুকু বাংলাদেশ পুলিশের একজন পুলিশ সুপার হিসাবে ঢাকা সিআইডিতে কর্মরত আছেন। মেজ ছেলে কামজ্জামান জীকু ৭ নং হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান, ছোট ছেলে ওয়াহিদুজ্জামান ইকু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জেলার রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net