1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হেসাখালের প্রানকেন্দ্র মাঠকে বাঁচাতে এলাকাবাসীর বিক্ষোভ! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি 

হেসাখালের প্রানকেন্দ্র মাঠকে বাঁচাতে এলাকাবাসীর বিক্ষোভ!

এস এম শাহজালাল,বিশেষ প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০
  • ২৭৫ বার

কুমিল্লার নাঙ্গলকোটে হেসাখাল বাজার নঈম নিজাম ডিগ্রি কলেজ মাঠ দখল করে কলেজ ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়ার স্থানীয় এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে।তাদের ঐতিয্যের মাঠে যেনো কোনো ভবন নির্মান না হয় এ দাবিতে এলাকাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধের ডাক দিয়েছেন।টানা কয়েকদিন ধরে তারা বিভিন্ন আন্দোলন করে আসছে।এরই সাথে শুক্রবার বিকেলে তারা বিক্ষোভ মিছিল করে থাকে।

ওই মাঠে প্রতিদিন কয়েকশ’ স্থানীয় তরুণ ও যুবকরা বিভিন্ন খেলাধুলা করে আসছে যুগ যুগ ধরে।
হেসাখাল মাঠ সংলগ্ন কলেজের একটি চারতলা, আরেকটি তিন তলা সহ মোট দুইটি ভবন রয়েছে।
এরপরেও ওই কলেজের জন্য আরেকটি ভবন করতে কলেজের খেলার মাঠ দখলের চেষ্টা করা হচ্ছে। খেলার মাঠে ভবন যেন না হয় সেজন্য এলাকাবাসী স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির কাছে অনুরোধ জানিয়েছেন।এলাকাবাসী জানান,কলেজের নির্দিষ্ট জায়গা সত্বে ও কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন জোর করে মাঠ দখল করার চেষ্টা করছে।

দায়েমছাতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ছাত্রনেতা জনাব সালাউদ্দীন জানান:-এ মাঠ আমাদের ঐতিয্যের মাঠ।এ মাঠকে ঘিরে রয়েছে আমার শৈশব।এ মাঠ রক্ষা করা আমার আপনার দায়িত্ব।শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এ মাঠ রক্ষা করবো।তিনি বলেন বলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলা প্রিয়,এবং মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বলেছেন প্রতিটি স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠ বাধ্যতামূলক থাকতে হবে,তারই ধারাবাহিকতায় এই মাঠ রক্ষা করতে আমরা বদ্ধপরিকর থাকবো,

তিনি আরো বলেন এ মাঠে প্রতিবছর( HPL)হেসাখাল প্রিমিয়ার লিগ টুনামেন্ট সহ অসংখ্য ক্রিকেট,ফুটবল টুনামেন্ট হয়ে থাকে,উক্ত টুনামেন্ট গুলোতে বিভিন্ন জেলা সহ বিদেশি খেলোয়াড়রা খেলে থাকেন।কিন্তু হঠাৎ এ মাঠ দখল করে কলেজ ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এতে করে মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়বে।

ফলে একদিকে স্কুল কলেজের শিক্ষার্থীরা ক্রীড়া থেকে বঞ্চিত হবে, অপরদিকে স্থানীয় ক্রীড়াপ্রেমী যুবকরা নেশাসহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

এ ব্যাপারে কুমিল্লা- জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন :এ মাঠে ভবন হবে কি হবে না তা সম্পূর্ণ নির্ভর করছে এলাকাবাসীর উপর।এলাকাবাসী যদি চায় এ মাঠে ভবন হবে।,আর যদি না চায় তাহলে হবেনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net