1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় জেলা পুলিশ সুপারের উদ্যোগে সপ্তাহব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচি শুরু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

গাইবান্ধায় জেলা পুলিশ সুপারের উদ্যোগে সপ্তাহব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচি শুরু

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ২২৩ বার

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গাইবান্ধা জেলা পুলিশ সুপারের উদ্যোগে সপ্তাহব্যাপী ১০ হাজার মাস্ক বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বুধবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখ সড়কে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

ওই সড়কে চলাচলকারি অটোবাইক, রিক্সাসহ বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীদের মধ্যে উদ্বোধনী দিনে ২ হাজার মাস্ক বিতরণ করা হয়। এসময় পুলিশ সুপার করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে জনসচেতনতার উপর গুরুত্বারোপ করেন এবং সকলকে ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহারের পরামর্শ দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইন-চার্জ মো. মাহফুজুর রহমান, টিআই নুর আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। প্রসঙ্গত উল্লেখ্য যে, জেলা পুলিশ সুপারের উদ্যোগে সপ্তাহব্যাপী জেলা শহরের বিভিন্ন স্থানে সর্বস্তরের জনসাধারণের মধ্যে পর্যায়ক্রমে ১০ হাজার মাস্ক বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net