1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত

সাবেত আহমেদ, গোপালগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ২৩৭ বার

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কালাম শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। আজ সোমবার সকালে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রাঘদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সাহিদুর রহমান টুটুলের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুত্বর আহত কালাম শেখকে পাশ্ববর্তি মাদারীপুর জেলার রাজৈর হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। আহত ৮ জনকে রাজৈর হাসপাতালে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এরপর এলাকায় ২/৩ টি বাড়িঘরে ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
নিহত কালাম শেখ উপজেলার রাঘদী ইউনিয়নের রাঘদী গ্রামের মৃত জলিল শেখের ছেলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net