1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাটে ১৪ গৃহহীন পেল ঘরের চাবি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

চুনারুঘাটে ১৪ গৃহহীন পেল ঘরের চাবি

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ২১৭ বার

সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি বলেছেন, মুজিববর্ষে সিলেটের কোথাও কোন গৃহহীন ও ভুমিহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি গৃহহীন ও ভুমিহীনকে ঘর তৈরী করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি সামাজিক নিরাপত্তার আওতায় তাদেরকে কর্মসংস্থানেরও ব্যবস্থা করছেন। চালু করেছেন নানা ধরণের ভাতা। এতে সামাজিক উন্নয়নের পাশাপাশি দেশ স্বাবলম্বী হচ্ছে।

তিনি (২৬ নভেম্বর) বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১৪ জন গৃহহীন পরিবারে মধ্যে ঘরের চাবি বিতরণ, কৃষি উদ্যোক্তাদের ক্রেষ্ট ও ভিক্ষুক পুনর্বাসনে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পুর্ণ। কৃষিতে সরকার অভুতপুর্ব সক্ষমতা অর্জন করেছে। যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষকরা চাষাবাদ করছেন। উৎপাদনে তাদের ভুমিকার কারণেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পুর্ণ। তাদের কারণেই আমরা আজ খেয়ে পারছি। কৃষকরা উৎপাদন না করলে আপনার আমার টাকা কোন কাজে আসবে না।

জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, কৃষি বিভাগের জেলা উপ-পরিচালক তমিজ উদ্দিন খান, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, সহকারি কমিশনার মিল্টন চন্দ্র পাল, পৌর মেয়র নাজিম উদ্দিন, অফিসার ইনচার্জ আলী আশরাফ, কৃষি কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন সরকার, শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, সমাজসেবা কর্মকর্তা বারিন্দ্র রায়।

অনুষ্ঠানে সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে ৪টি নৃৃত্বাত্বিক পরিবারে ৪টি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্পের মাধ্যমে ১০টিসহ ১৪টি গৃহহীন পরিবারে ১৪টি ঘরের চাবি হস্তান্তর করা হয়। এছাড়া উপজেলায় কৃষিতে সাফল্য অর্জনে ২৫ জন সফল উদ্যোক্তাকে ক্রেস্ট তুলে দেয়া এবং করোনাকালীন সময়ে মানুষের পাশে থাকার জন্য সেরা ইউনিয়ন উদ্যোক্তাদের মধ্যে প্রনোদনা প্রদান করা হয়। পরে তিনি উপজেলার পানছড়ি আশ্রয়ন প্রকেল্প নতুন তৈরী ঘর পরিদর্শন করেন এবং পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net