1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে প্রাক্তন ছাত্র পরিষদ'র করোনা সচেতনতায় ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

তিতাসে প্রাক্তন ছাত্র পরিষদ’র করোনা সচেতনতায় ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৪১৬ বার

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কুমিল্লার তিতাস উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত সেচ্ছাসেবী ও অরাজনৈতিক বৃহৎ সংগঠন “প্রাক্তন ছাত্র পরিষদ”এর সচেতনতা ক্যাম্পেইন ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

সংগঠনের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলার মাছিমপুর গ্রামের বিভিন্ন স্থানে এবং বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়।

এসময় সংগঠনের সম্মানিত সভাপতি আল মামুন সরকার ছোটন, সম্মানিত কার্যকরী সভাপতি মোঃ শাহ জালাল সরকার, সম্মানিত সাধারণ সম্পাদক মো: সোলেমান হাসান সালমান, সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি ও সমন্বয়ক গাজী মোহাম্মদ শ্যামল, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও মুখপাত্র রঞ্জন চন্দ্র দাস রাহুলসহ সংগঠনের সদস্যরা মাস্কহীন মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন ও অনেকের মুখে পরিয়ে দেন। একই সাথে সকলকে বাড়ির বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে বলেন।

এছাড়াও বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল খান, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল রবি, সম্মানিত সদস্য হানিফ মিয়া, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক আজিজুল হাকিম রাসেল, সহ-অর্থ সম্পাদক মেহেদী হাসান দুলাল মুন্সি, হাছান মাহমুদ অপু ও খোকন মিয়াসহ সংগঠনের সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net