1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কর্মবিরতি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে – মাগুরায় শ্রমিক সমাবেশে এ্যাড, আতিকুর রহমান  নানা আয়োজনে ঢাকার মিরপুর “ল” কলেজের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঈদগাঁওয়ে দুর্যোগে মানবিক উদ্যোগ: বন্যার্তদের পাশে লায়েক ইবনে ফাজেল ঈদগাঁওয়ে পানিবন্দী মানুষের মাঝে এমপি কাজলের ত্রাণ সহায়তা বিতরণ আনোয়ারায় বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির রানার ত্রাণ বিতরণ প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা হাটহাজারীতে নিজ মেয়ের সামনে খুন হলেন পুলিশের সোর্স আজম এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পানিবন্দি মানুষের পাশে এমপি লুৎফর রহমান কাজলের  সহায়তা  চকরিয়ায় জীপ গাড়ি ভর্তি কলা লুটের ঘটনায় থানায় অভিযোগ 

তিতাসে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কর্মবিরতি

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ২৬৬ বার

১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা, ২০১৮ সালে তৎকালীন মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা এবং ২০ ফেব্রুয়ারী ২০২০ তারিখে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি স্বাস্থ্য পরিদর্শক ১১ তম গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২ তম গ্রেড এবং স্বাস্থ্য সহকারীদের ১৩ তম গ্রেড ও ট্রেনিং পরবর্তী টেকনিক্যাল পদমর্যাদা প্রদান করে নিয়োগ বিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরোসনের দাবিতে সারাদেশের ন্যায় কুমিল্লার তিতাসে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীবৃন্দ।

সোমবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর উদ্যোগে এ কর্মবিরতি শুরু হয়। এর আগে গত বৃহস্পতিবার থেকে (২৬ নভেম্বর) থেকে তারা আন্দোলন শুরু করেন।

এসময় কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্বাস্থ্য পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন, আঃগণি মিয়া, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ কবির হোসেন, জাকির হোসেন, হাসিনা আক্তার, তাসলিমা আক্তার, স্বাস্থ্য সহকারী বিল্লাল হোসেন, গোলাম মোস্তফা, মোঃ জাহাঙ্গীর আলম, নূরুল হুদা সরকার, আছমা আক্তার, আছমা খানম, মিলি,নাছিমা, নাছরিন,জিয়াউর, দেলোয়ার প্রমুখ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net