1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাটগ্রামে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা ওই তরুণী গত ৯ অক্টোবরেও গনধষঁনের শিকার হয়েছিল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে “শ্রমিক কল্যাণ ফেডারেশনে’র” র‌্যালি ও আলোচনা সভা আজ মহান মে দিবস ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অদম্য নারী পুরস্কার’ পেলেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত হাটহাজারীতে রাঙ্গাবালীতে পানির নিচে মুগডাল  নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩  ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত

পাটগ্রামে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা ওই তরুণী গত ৯ অক্টোবরেও গনধষঁনের শিকার হয়েছিল

লাভলু শেখ, স্টাফ রিপোটার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ২৩৮ বার

লালমনিরহাটের পাটগ্রামে এক তরুণী(১৮) কে ধর্ষণের অভিযোগে রবি মিয়া (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই তরুণী গত ৯ অক্টোবর কালিগন্জের কাকিনাতে গনধষঁনের শিকার হয়েছিল।

বৃহস্পতিবার সন্ধ্যায় পাটগ্রাম থানায় ভিকটিম বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।

অভিযুক্ত রবি মিয়া লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংরা ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল আলীম মিয়ার ছেলে।
মামলার এজাহার সৃএে জানা গেছে, পাটগ্রাম উপজেলার এক তরুণী একই উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কেরারটারী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যান। সেখানে বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় তার বোন ও বোন জামাই বাড়িতে না থাকার সুযোগে বোন জামাইয়ের প্রতিবেশী ভাতিজা রবি মিয়া ওই তরুণীকে ধর্ষণ করে। ঘটনার সময় ওই তরুনীর বোন বাড়িতে এসে তাকে উদ্ধার করে । অভিযুক্ত ধর্ষক রবি মিয়া উপস্হিতি টের পেয়ে পালিয়ে যায়।

বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশের চেষ্টা করে ব্যর্থ হয়ে পাটগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী।
ভিকটিমের অভিযোগটি আমলে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করেছে পাটগ্রাম থানা পুলিশ।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত মামলা দায়েরের বিষয় টি নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, মেয়েটি গত ৯ অক্টোবর কালীগঞ্জের কাকিনায় গণধর্ষণের অভিযোগ তুলে ইউপি সদস্যসহ ১০ জনের বিরুদ্ধে একটি গণধর্ষণ মামলা দায়ের করেছিলেন। যা দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। থানায় এসে প্রথম দিকে সেই ঘটনাটি অস্বীকার করলেও পরে তা স্বীকার করেছেন ওই তরুণী। তবে এ মামলার পলাতক আসামি রবিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net