1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বর্বর ফ্রান্সের সেকাল একাল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

বর্বর ফ্রান্সের সেকাল একাল

সরদার আবদুল কাদের |

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৩০৩ বার

ছবিটি ১৯৫৭ সালের ১৫ অক্টোবর কোনো এক সকালে তোলা l ফ্রান্সের সেনারা একটি মিলিটারি ভ্যানের সাথে শেকল দিয়ে বেঁধে রেখেছে এক তরুণীকে l
তরুণীটি একজন আলজেরিয়ান মুসলিম l নাম জুলাইখা আল শায়িব l

এভাবে বেঁধেই তাকে পুরো দশদিন শহরের বিভিন্ন প্রান্তে-প্রান্তে ঘুরানো হয় l দখলদার বর্বর ফ্রান্স বাহিনীর শহরময় ঘোষণা করে,
“যদি কোন আলজেরিয়ান মুসলিম ফ্রান্সের বিরুদ্ধে বিদ্রোহের চেষ্টা করে কিম্বা বিদ্রোহীদের সাহায্য করে তবে তাদের ফল এর চেয়েও ভয়াবহ হবে l নারী-পুরুষ-শিশু কাউকেই বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না”l

২৫ অক্টোবর ঠিক দশদিন পর ওই মুসলিম তরুণীকে একটা সামরিক হেলিকপ্টার থেকে নীচে ফেলে দেয় ফরাসি বাহিনী l
মাটিতে পড়ে একতাল মাংসের দলায় পরিণত হয় তরুণীটি l

এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় l ফরাসি শাসনাধীন সকল অঞ্চলে ফ্রান্সের প্রাত্যহিক রুটিনই ছিল এই জুলুম l নির্যাতন l হত্যাযজ্ঞ l

আলজেরিয়ার আমিন আল মুতাওয়াসসিতি তাঁর চোখে দেখা বর্বর ফরাসিদের বর্বরতার অভিজ্ঞতা তুলে ধরেছেন এভাবে,
“তাঁর এক নিকটাত্মীয় নিজের শিশু সন্তানকে খেলার মাঠে খুঁজতে গিয়েছিলেন l বাড়িতে ফিরতে-ফিরতে কারফিউ টাইম শুরু হয়ে যায় l বাড়িতে ঢোকার পূর্ব মুহুর্তে তাঁকে ধরে নিয়ে যায় ফরাসি সেনারা l কারফিউ ভাঙার অভিযোগে তাঁকে তাঁর সন্তানসহ বাড়ির আঙিনার মাটিতে পুঁতে দেওয়া হয়”l

এই ঘটনাগুলো মাত্র ৬০ বছরের কিছু বেশি কাল আগের l যা সময়ের হিসেবে ইতিহাস হয়ে যাওয়ার মতো দূরত্বেও নয় l চলমান জ্বলজ্বলে l বর্বর ফ্রান্সের নিষ্ঠুরতায় পিষ্ট, নির্মমতার শিকার,সে সময়কার বহু মানুষ এখনো পৃথিবীতে জীবিত আছেন l

১৮৩০ সাল থেকে শুরু করে কয়েক বছরেই ফ্রান্স গোটা আলজেরিয়া দখল করে নেয় l তারা মুসলমানদের উপর চালায় পাইকারী হত্যাযজ্ঞ l জুলুম-নির্যাতন চলে লাগাতার l নগরে-নগরে জনপদে চালানো হয় গণহত্যা l
ওরা ইসলাম শিক্ষা নিষিদ্ধ করে l মসজিদগুলোকে গীর্জায় বদলে দেয়া হয় l

১৯৫৪ সালের অক্টোবর ছিলো আলজেরিয়ার উত্তপ্ত মাস l বর্বর ফরাসিদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় মুসলিম জনগোষ্ঠী l নভেম্বরেই শুরু হয় আলজেরিয়ান বিপ্লব l পনেরো লাখ মুসলিমদের রক্তস্রোতে ভেসে যায় বর্বর ফরাসিরা l
সমাপ্তি ঘটে ১৩২ বছরের নির্মম,লাগামহীন ফরাসি বর্বরতার l

১৯৬২ সালের ৫ জুলাই আত্মপ্রকাশ ঘটে স্বাধীন আলজেরিয়ার l ১১৭ বছর পর পুনরায় মুসলিমরা প্রকাশ্যে আদায় করে পবিত্র জুম্মার সালাত l

এই ২০২০ সালেও আলজেরিয়ার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে, ফ্রান্স দুই ডজন আলজেরীয় মুসলিমদের মাথার খুলি ফেরত পাঠিয়েছে l
শতশত মুক্তিকামী মুসলমানদের হত্যার পর,তাদের মাথার খুলি ফ্রান্সে নিয়ে যাওয়া হয় l আজও অগণিত খুলি বর্বর ফ্রান্সের যাদুঘরগুলোয় রক্ষিত আছে l

ফ্রান্স এই সময়ে মুসলিমদের বিরুদ্ধে যা করছে এটা নতুন কিছু নয় l সেই পুরোনো বর্বর ফ্রান্সের আধুনিক প্রকাশ মাত্র l
পাশ্চাত্য, ইউরোপের প্রতি আমাদের যে শির ঝুঁকে গেছে,যে চাকচিক্য আমাদের নজর কেড়েছে,এই রঙিন সময়ে কথিত এই সভ্যদের বর্বরোচিত,জিঘাংসু, জুলুমবাজির ইতিহাস কি আমাদের হৃদয়ে কখনো প্রবেশ করবে ?
ওদের স্বরূপ কি দাগ কাটবে মানবিক পৃথিবীর মানুষের বুকে?

আফসোস ! আমরা নিজেদের জন্য কেবল এই দুনিয়াকেই বেছে নিয়েছি l ভুলে গেছি,একদিন ফিরে যেতে হবে মহান রবের ডাকে l অনন্ত সেই সময়ে কি হবে আমাদেরর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net