1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট জেলার কচুয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী

বাগেরহাট জেলার কচুয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৩০০ বার

বাগেরহাট জেলার, কচুয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকালে কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল এর সভাপতিত্বে সামাজিক দুরত্ব বজায় রেখে সাধারন সভা অনুষ্ঠিত হয়। সাধারন সম্পাদক বার্ষিক প্রতিবেদন পেশ করেন।

পরে উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশনার ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালিন সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তুষার কান্তি রায় রনি, খোন্দকার নিয়াজ ইকবাল (দৈনিক ভোরেরপাতা) কে সভাপতি ও কাজী সাইদুজ্জামান সাইদ(দৈনিক ভোরের কাগজ,সময়ের খবর) কে পুনরায় সাধারন সম্পাদক নির্বাচিত ঘোষনা করেন।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সমির বরণ পাইক (দি ডেইলি ট্রিবিউন), যুগ্ম সাধারন সম্পাদক সুপার্থ কুমার মন্ডল(দৈনিক পত্রদুত),অর্থ সম্পাদক রথীন্দ্র নাথ সাহা (দৈনিক কালান্তর), নির্বাহী সদস্য তুষার কান্তি রায় রনি দৈনিক সুন্দরবন),শুভংকর দাস বাচ্চু (দৈনিক আজকের সংবাদ),খান সুমন দৈনিক দেশ সংযোগ), প্রদ্যুৎ কুমার মন্ডল (আমাদের অর্থনীতি)।

এদিকে কচুয়া প্রেসক্লাবের নতুন কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন কচুয়া উপজেলা চেয়ারম্যান এস.এম.মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শিকদার আবুবক্কর সিদ্দিক, যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, উপজেলা যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য শেখ মনিরুজ্জামান ঝুমুর, কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি শিকদার হাদিউজ্জামান হাদিজ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net