1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ৩ তলা ভবনের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে সাবেক দুই ইউপি সদস্যের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত  ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপি নেতার হুকুমে সিঙ্গাপুর প্রবাসীরকে মারধরঃ স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই  চট্টগ্রাম চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অননুমোদিত বীজ বিক্রয়ের অপরাধে ৩০,০০০/- টাকা জরিমানা নকলায় বাস চাপায় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকের মৃত্যু ঈদগাঁওর জালালাবাদে পানিবন্দী মানুষের পাশে যুবনেতা কামাল হোসেন  ঈদগাঁওয়ে শাহ ফকির বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন  নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম কলা ভর্তি জীপ গাড়ি আটকে চাঁদা দাবীর অভিযোগ 

মাগুরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ৩ তলা ভবনের উদ্বোধন

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ২৯১ বার

মাগুরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ৩তলাভবন, বন্ধু লাইব্রেরী ও বিজ্ঞান ভবনের উদ্বোধন করা হয়েছে। ২৫ নভেম্বর বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে নবনির্মিত ২য় ও ৩য় তলা ভবন ও বন্ধু লাইব্রেরীর (ডিজিটাল প্রযুক্তি সম্পন্ন ) উদ্বোধন করেন মাগুরার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান। এর পরপরই স্কুলের নব নির্মিত বিজ্ঞানাগারের উদ্বোধন করেন পুনাক এর সভানেত্রী ও পুলিশ সুপার পত্নি সাবিহা সাবরিন শান্তা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সহকারি পুলিশ সুপার আবির শুভ্র, সদর উপজেলা শিক্ষা অফিসার মালা রানী বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন ফরহাদসহ আরো অনেকে।

এ সময় পুলিশ সুপার জানান- মাগুরা পুলিশ লাইন স্কুল ইতিমধ্যে জেলার মধ্যে অন্যতম স্কুল হিসেবে স্বীকৃতি পেয়েছে। স্কুলটিকে জেলার মধ্যে সেরা স্কুল হিসেবে প্রতিষ্ঠা করতে আমরা বিরামহীন ভাবে কাজ করে যাচ্ছি। একদল মেধাবী ও চৌকষ শিক্ষকমন্ডলী এবং স্বপ্নচারি পরিচালনা কমিটির মাধ্যমে ইতিমধ্যে স্কুলের লেখাপড়ার মান অনেকটা এগিয়ে গেছে। সম্প্রতি শতভাগ পাশ করলেও স্কুলের রেজাল্ট আরও ভাল করতে আমরা বদ্ধ পরিকর। আমাদের এ চেষ্টা অব্যহত রাখতে চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net