মোঃ সাইফুল্লাহ ;
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের কুলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল ২৮ নভেম্বর গভীর রাতের যেকোনো সময় এই চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। কুলি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রিতীলতা বিশ্বাস জানান,আমি আজ ২৮/১১/২০ তারিখ শনিবার সকালে স্কুলেৱ ছাত্র ছাত্রীদের সূত্রে জানতে পারি স্কুলেৱ অফিস কক্ষেৱ দরজার তালা ভাঙ্গা, বিষয়টি জানতে পেরে দ্রুত স্কুলে এসে দেখতে পায় অফিস কক্ষেৱ তালা ভাঙ্গা এবং অফিস কক্ষেৱ ভেতরে প্রবেশ করে দেখি স্কুলেৱ প্রয়োজনীয় কাগজ পত্র এলোমেলো ভাবে ফ্লোরে পরে আছে এবং সকল ড্রয়ার গুলো খোলা।

এছাড়া স্কুলেৱ সততা দোকানেৱ ১৬০০ টাকা এবং অন্যান্য আদায় কৃত ১৪০০ টাকা সহ মোট মোট অনুমানিত ৩ হাজার টাকা ড্রয়ারে রাখাছিলো এই টাকা গুলো আমি এসে আর পায়নি , স্কুলের অফিস কক্ষের ড্রয়ারে সকল সময়ই অনেক টাকা পয়সা থাকে হয়তো সেই উদ্দেশ্যেই এই চুরির ঘটনাটি ঘটতে পারে বলে আমার মনে হয়। তিনি আৱো জানান, স্কুলে কোন নৈশ প্রহরী নেই! যদি নৈশ প্রহৱী থাকতো তাহলে হয়তো এমন ঘটনা নাও ঘটতে পারতো। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নৈশ প্রহরী নিয়োগের দাবি জোর দাবি জানান।এ বিষয়ে বাবুখালী পুলিশ ক্যাম্পের আই সি ফরহাদ হোসেন মোবাইল ফোনেৱ মাধ্যমে জানান, এবিষয়ে এখনো পর্যন্ত লিখিত কোন অভিযোগ স্কুল কর্তৃপক্ষ করে নাই। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ বাবস্থা গ্রহন করা হবে।