কে এম ইউছুফ :
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের দক্ষিণ কুয়াইশ গ্রামে মাদক সংক্রান্ত বিরোধে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শরিফ (২২) নামীয় এক যুবকের খুন হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
মৃত শরিফ হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের দক্ষিণ কুয়াইশ গ্রামের নুর নবীর ছেলে।
মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জব্বারুল ইসলাম বলেন- ‘রাকিব নামের এক ছেলে নিহত শরিফকে বাসা থেকে ডেকে গোল আমগাছতল এলাকায় নিয়ে যায়। পরে ওৎ পেতে থাকা আরো ৫ থেকে ৬ জন মিলে এ হত্যাকাণ্ড ঘটায়। ময়নাতদন্তের পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’ বলে জানান তিনি।