1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রায়পুরায় ধর্ষণ মালায় ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যার পানিতে শিশুর মৃত্যু হাটহাজারীতে নবীগঞ্জে সাবেক দুই ইউপি সদস্যের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত  ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপি নেতার হুকুমে সিঙ্গাপুর প্রবাসীরকে মারধরঃ স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই  চট্টগ্রাম চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অননুমোদিত বীজ বিক্রয়ের অপরাধে ৩০,০০০/- টাকা জরিমানা নকলায় বাস চাপায় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকের মৃত্যু ঈদগাঁওর জালালাবাদে পানিবন্দী মানুষের পাশে যুবনেতা কামাল হোসেন  ঈদগাঁওয়ে শাহ ফকির বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন  নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম

রায়পুরায় ধর্ষণ মালায় ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি গ্রেফতার

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ২৪৪ বার

নরসিংদীর রায়পুরায় রাজিউদ্দিন অডিটোরিয়ামে ডেকে নিয়ে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় করা মামলার আসামি বহিষ্কৃত উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় দুই মাস পলাতক থাকার পর শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ভুক্তভোগী ঐ ছাত্রীর সহযোগিতায় গোপন তথ্যের ভিত্তিতে মোবাইলের সূত্র ধরে শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্ব রোডের পাশের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ওই স্কুল ছাত্রীর সঙ্গে ছাত্রলীগ নেতা শাকিলের ৬ মাস ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিয়ে করার কথা বলে গত ২২ অক্টোবর সন্ধ্যায় ওই ছাত্রীকে ডেকে রায়পুরা পৌর এলাকার শ্রীরামপুরস্থ সরকারি রাজু অডিটোরিয়ামে নিয়ে যায় শাকিল। কিন্তু কিছুক্ষণ পর ওই ছাত্রীকে তার বাড়িতে পাঠিয়ে দেয়। একই দিন রাত ১০টার দিকে বিয়ের কথা বলে আবারও ছাত্রীটিকে বাড়ি থেকে ওই অডিটোরিয়ামে ডেকে আনে। পরে সেখানে অডিটোরিয়ামের কেয়ারটেকার সুমনের সহায়তায় শাকিল ছাত্রীটিকে ধর্ষণ করে। এ সময় স্থানীয়রা ঘটনা টের পেয়ে অডিটোরিয়াম ঘেরাও করলে শাকিল ওই ছাত্রীকে ফেলে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও নির্যাতনের শিকার ছাত্রীকে উদ্ধার করে। পরদিন ২৩ অক্টোবর শুক্রবার দুপুরে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায় পুলিশ। শুক্রবার দুপুরেই ছাত্রী বাদী হয়ে রায়পুরা থানায় ধর্ষণ মামলা দায়ের করে। এ ঘটনায় অডিটোরিয়ামের কেয়ারটেকার সুমনকে আগেই গ্রেফতার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net