1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষতি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

লাকসামে অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষতি

বিশেষ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ২২০ বার

কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের নোয়াগাও গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত কয়েক লাখ টাকার ক্ষতি সাধন হয়। গতকাল শনিবার (২৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের মমতাজ মেম্বার বাড়ির আমির হোসেনের বসতঘরে রাত ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়।

কিছুক্ষণের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এসময় শিশু সন্তানসহ বৃদ্ধ পিতা মাতাকে নিয়ে আমির হোসেন প্রাণে রক্ষা পেলেও আশপাশের ৩টি ঘর পুড়ে যায়।
তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঘরে থাকা একটি নতুন ডিসকভার মোটরসাইকেল, নগদ টাকা, ফ্রিজ, টিভি, আলমিরাসহ কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায়। এতে আমির হোসেনের পরিবার নিঃস্ব হয়ে পড়়ে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস থেকে একটি দমকল ইউনিট ওই এলাকায় রায়। কিন্তু মাছ চাষের পুকুরে রাস্তা ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি দমকল ইউনিট। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net