1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যার পানিতে শিশুর মৃত্যু হাটহাজারীতে নবীগঞ্জে সাবেক দুই ইউপি সদস্যের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত  ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপি নেতার হুকুমে সিঙ্গাপুর প্রবাসীরকে মারধরঃ স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই  চট্টগ্রাম চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অননুমোদিত বীজ বিক্রয়ের অপরাধে ৩০,০০০/- টাকা জরিমানা নকলায় বাস চাপায় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকের মৃত্যু ঈদগাঁওর জালালাবাদে পানিবন্দী মানুষের পাশে যুবনেতা কামাল হোসেন  ঈদগাঁওয়ে শাহ ফকির বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন  নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম

লাকসামে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

এম,এ মান্নান কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ২৩৮ বার

কুমিল্লার লাকসাম পৌর শহরের গন্ডামারা এলাকা থেকে নিখোঁজের ৩দিন পর আজাদ আহমেদ মুন্না (১৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে সিলেট সুনামগঞ্জ দোয়ারা বাজার উপজেলার বড়হরি গ্রামে মঞ্জিল মিয়ার ছেলে।

আজ শুক্রবার সকাল ১১টায় লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, গত ২৪ নভেম্বর বিকেলে মুন্না দোকানে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরেনি।

পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তার মা মনোয়ারা বেগম ২৫ নভেম্বর সকালে লাকসাম থানায় জিডি এবং এলাকায় মাইকিং করে।
আজ শুক্রবার সকালে ৯৯৯-এ ফোন পেয়ে লাকসাম থানার ওসি মো. নিজাম উদ্দিন ও এসআই আমিনুল হক সিকদার গন্ডামারা এলাকায় একটি মাঠের পাশে ছোবহান মিয়ার ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করেন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দীন জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লায় মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net