1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে ছাই করার মামলায় ২য় দফায় ৪ জনের রিমান্ড মন্জুর আরো ২ জন গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম  

লালমনিরহাটে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে ছাই করার মামলায় ২য় দফায় ৪ জনের রিমান্ড মন্জুর আরো ২ জন গ্রেফতার

লাভলু শেখ, স্টাফ রিপোটার লালমনিরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৩৩৫ বার

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সাবেক গ্রন্থাগারিক ও শিক্ষক আবু ইউনুস মোহাম্মদ সহীদুন্নবী জুয়েল (৫০) কে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে ছাই করার মামলায় গত ৬ দিনে পাটগ্রাম থানা পুলিশ দফায় দফায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার পযন্ত মোট ২৩ জন কে গ্রেফতার করেছে। এদের মধ্যে প্রথম দফার ৫জন আসামীর ৩দিনের রিমান্ডে থাকাকালীন ২য় দফায় বৃহস্পতিবার ৪ জনের ৩দিনের রিমান্ড মন্জুর করেছে অাদালত।
বৃহস্পতিবার দুপুর শেষে জুডিশিয়াল আদালতের বিচারক আদালত-৩ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফেরদৌসী বেগম এ আদেশ দেন।

রিমান্ড প্রাপ্তরা হলোঃ অানোয়ার হোসেন, খাদেম জোবাইদুর, পিচ্চি রবিউল ও মেহেদি হাসান। এর অাগে প্রথম দফায় গত মঙ্গলবার ইসমাইল হোসেনের পুত্র আশরাফুল আলম (২২), বায়েজিদ (২৪), ইউসুব আলী ওরফে অলি হোসেনের পুত্র রফিক (২০), আবুল হাসেমের পুত্র মাসুম আলী (৩৫) ও সামছিজুল হকের পুত্র শফিকুল ইসলাম (২৫)। এর ৩ দিনের রিমান্ড চলছিল।
গত ২৯ অক্টোবর বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে আবু ইউনুস মোহাম্মদ সহীদুন্নবী জুয়েলকে হত্যার দায়ে নিহতের চাচাত ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ৩১ অক্টোবর একটি মামলা দায়ের করেন।

নিহত যুবক আবু ইউনুস মোহাম্মদ শহীদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার পুত্র । গত বছর চাকরিচ্যুত হওয়ায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।
কয়েকটি তদন্ত সংস্হা ঘটনাস্থল তদন্ত করে মসজিদের কোরআন অবমাননার কোনো ঘটনা ঘটেনি বলে সাংবাদিকদের জানান । বৃহস্পতিবার পাটগ্রাম থানার ওসি জানান, বুধবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ জন কে গ্রেফতার করা হয়েছে। তারা হলোঃঅাব্দুল গনি কবিরাজ ও নাইম । অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন। এ যাবত মোট ২৩ জন কে পুলিশ গ্রেফতার করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net