1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় আওয়ামীলীগ নেতা মনির হোসেনের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি’র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত যৌথ ব্যবসার নামে প্রতারণা: সৌদি প্রবাসীর দোকান দখল, শূন্য হাতে দেশে ফেরত ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে – মাগুরায় শ্রমিক সমাবেশে এ্যাড, আতিকুর রহমান  নানা আয়োজনে ঢাকার মিরপুর “ল” কলেজের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঈদগাঁওয়ে দুর্যোগে মানবিক উদ্যোগ: বন্যার্তদের পাশে লায়েক ইবনে ফাজেল ঈদগাঁওয়ে পানিবন্দী মানুষের মাঝে এমপি কাজলের ত্রাণ সহায়তা বিতরণ আনোয়ারায় বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির রানার ত্রাণ বিতরণ প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা হাটহাজারীতে নিজ মেয়ের সামনে খুন হলেন পুলিশের সোর্স আজম এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শরণখোলায় আওয়ামীলীগ নেতা মনির হোসেনের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নইন আবু নাঈমঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ২৬২ বার

বাগেরহাটের শরণখোলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ইং উপলক্ষ্যে উপজেলার ১নং ধানসাগর ইউনিয়নের দলীয় মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের ঘোষিত সাংগঠনিক সম্পাদক,বিশিষ্ট সমাজসেবক,প্রবাসী ব্যবসায়ী মোঃ মনির হোসেন গত ২৯ নভেম্বর, রবিবার, বিকাল ৪:০০ টা থেকে রাত ৯:০০ টা পর্যন্ত নির্বাচনী এলাকা উপজেলার ধানসাগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছুটুখার বাজারের সকল ব্যবসায়ী এবং একই ওয়ার্ডের পহলানবাড়ী বাজারের সকল ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরবর্তীতে পহলানবাড়ী বাজারে নির্বাচনী অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ধানসাগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার হাফিজুর রহমান আকনের সভাপতিত্বে এবং সাবেক ইউপি সদস্য ও ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ধানসাগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সহ-সভাপতি জননেতা মোঃ বাবুল আকন, উপজেলা যুবলীগ নেতা মাহফিজুর রহমান প্রিন্স, আওয়ামীলীগ নেতা মোঃ শাহজাহান ফরাজী, মোঃ জামাল হোসেন হাওলাদার, আব্দুল বারেক খান, হারুন অর রশীদ আকন, মোঃ আফজাল হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ। এছাড়াও গত ২৭ নভেম্বর, শুক্রবার মোঃ মনির হোসেন নৌকা প্রতীক পাওয়ার প্রত্যাশায় উপজেলার ১নং ধানসাগর ইউনিয়নের ১১৩ টি মসজিদে জুম্মা নামাজ বাদ বিশেষ দোয়া ও মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করেন এবং আমড়াগাছিয়া বাজারস্থ তার নিজ বাড়িতে আমড়াগাছিয়া দারুল উলুম হাসানিয়া কওমী মাদ্রাসা ও ইয়াতীমখানা সহ এলাকার বিভিন্ন ইয়াতীমখানা থেকে আগত ইয়াতীম এবং স্থানীয় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীদের নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত শেষে সকলের মাঝে খাবার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net