1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে ইকোট্যুরিজম আলোচনা সভা অনুষ্ঠিত -পর্যটন একটি লাভজনক ব্যবসা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

সীতাকুণ্ডে ইকোট্যুরিজম আলোচনা সভা অনুষ্ঠিত -পর্যটন একটি লাভজনক ব্যবসা

অশোক দাশ, সীতাকুণ্ড:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ২৮০ বার

সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী বলেন, পর্যটন একটি লাভজনক ব্যবসা। বহুমুখী কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে এই খাতে অন্যদিকে দীর্ঘদিন ধরে পরিবেশবান্ধব ও স্থায়ীকরণে ইপসা ইকোট্যুরিজম প্রকল্প বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।পাহাড়,সমুদ্র,ঝর্ণা,উদ্যান,উপকূলীয় বনভমি, মুসলমানদের মাজার, দরবার শরীফ,হিন্দু-বৌদ্ধদের অজস্র তীর্থস্থানে পরিপূর্ণ উপজেলা দুটিতে এই ধরণের উদ্যোগ যথোপযোগী বলে আমি মনে করি।
৮ নভেম্বর ২০২০ রোববার সকাল ১০ টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডে শিল্পের উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রকল্প সমন্বয়কারী ইমাম উদ্দিন খান।

প্রকল্প কর্মকর্তা হাকিম মোল্লা ও সৈকত চন্দ্রপালের পরিচালনায় আলোচনায় অংশ নেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম হেদায়েত, সহ সভাপতি জহিরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক ও ‘রুপসী সীতাকুণ্ড’র এডমিন কৃঞ্চ চন্দ্র দাস।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন অনিক, সিনিয়র সদস্য তালুকদার নির্দেশ বড়ুয়া, জাহাঙ্গীর আলম বিএসসি, মীর মোঃ দিদারুল হোসেন টুটুল,জাহাঙ্গীর আলম, জাহেদুল আনোয়ার চৌধুরী,সাইফুল মাহমুদ,কামরুল ইসলাম দুলু,সাইফুল ইসলাম রুবেল,সঞ্জয় চৌধুরী,অশোক দাশ,মোঃ বাবুল মিয়া বাবলা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net