1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁওয়ে সাংবাদিকের ওপর হামলা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যার পানিতে শিশুর মৃত্যু হাটহাজারীতে নবীগঞ্জে সাবেক দুই ইউপি সদস্যের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত  ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপি নেতার হুকুমে সিঙ্গাপুর প্রবাসীরকে মারধরঃ স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই  চট্টগ্রাম চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অননুমোদিত বীজ বিক্রয়ের অপরাধে ৩০,০০০/- টাকা জরিমানা নকলায় বাস চাপায় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকের মৃত্যু ঈদগাঁওর জালালাবাদে পানিবন্দী মানুষের পাশে যুবনেতা কামাল হোসেন  ঈদগাঁওয়ে শাহ ফকির বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন  নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম

সোনারগাঁওয়ে সাংবাদিকের ওপর হামলা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ২৪৭ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে শাহজালাল নামে এক সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। গতকাল শনিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের পিতা হাজী আলম চাঁন বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি ক্ষিণপাড়া গ্রামের মৃত সামসুল হক সরকারের ছেলে সিরাজুল মোল্লা, মজু মোল্লা, সিরাজুল মোল্লার ছেলে সোহাগ, মৃত হাশেমের ছেলে আ. সামা, মোবারক হোসেন, সামসুল হকের ছেলে জসিম, রাফি, সামাদের ছেলে নাদিমসহ আরও ৬-৭ জন মিলে পূর্ব শত্রুতার জের ধরে গতকাল সকালে চেঙ্গাকান্দি বাজারে সাংবাদিক শাহজালালের চাউলের দোকানে গিয়ে দেশীয় অস্ত্র া, লাঠি ও কুড়াল নিয়ে হামলা চালিয়ে মারাত্মক আহত করে। একপর্যায়ে হামলাকারীরা সাংবাকি শাহ জালালের দোকানে প্রবেশ করে দোকানের ক্যাশে থাকা নগদ ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে আরো ৬-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে সোনারগাঁও থানায় একটি অভিযোগ ায়ের করা হয়েছে। আহত শাহ জালাল িৈনক আমাদের নতুন সময়ের সোনারগাঁও উপজেলা সংবাদদাতা হিসেবে কাজ করেন। এ ব্যাপারে সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net