1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে গরু চুরির ঘটনায় চার ডাকাত গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

সোনারগাঁয়ে গরু চুরির ঘটনায় চার ডাকাত গ্রেফতার

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ৪২৯ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি খামারের নিরাপত্তা প্রহরীর হাত পাঁ বেঁধে ৯টি গরু লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৪ ডাকাতকে আটক করেছে এবং একটি গরু উদ্ধার করেছে।

জানাযায়, গত ৬ নভেম্বর শুক্রবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের রফিক মিয়ার ছোট পরিসরে করা একটি গরুর খামার ভোররাতের এই দূর্ধর্ষ ডাকাতি ঘটনা ঘটে।
এ সময় খামারের পাশে একটি গাড়ির গ্যারেজের নিরাপত্তা প্রহরী সোহরাব হোসেনকে মারধর করে হাত পাঁ বেঁধে ফেলে রেখে যায়।

পরে রফিক মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় শনিবারদিব একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে রোববার রাত ৯টায় উপজেলার আলাপদী গ্রামের মৃত. ইদ্রিস আলী ছেলে তকবির (৩৫), ছোট সাদীপুর গ্রাম থেকে শফিকুল ইসলামের দুই ছেলে জুয়েল-(৩০) ও শুভ(২২) এবং রফিকুল ইসলাম ইসলামের ছেলে সুমন (৩২) কে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদের পর তাদের হেফাজতে থাকা একটি গরু উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় পুলিশ ৪ ডাকাতকে গতকাল সোমবার জেলা আদালতে প্রেরণ করে।

এব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, একটি অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৪জনকে আটক করে জেলা আদালতে প্রেরণ করেছি। পাশাপাশি ডাকাত তকবির ও জুয়েলের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছি তাদের অন্যান্য সহযোগী নাম জানার জন্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net