1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতিরঝিলের আদলে নান্দনিক তিন ব্রীজ! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

হাতিরঝিলের আদলে নান্দনিক তিন ব্রীজ!

এস এম শাহজালাল,লাকসাম প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৩৪৯ বার

কুমিল্লার লাকসামে ডাকাতিয়া নদীর উপর হাতিরঝিলের আদলে তিনটি ব্রীজ নির্মাণ করা হচ্ছে। নান্দনিক সৌন্দর্যের ব্রীজগুলো নির্মাণ কাজ সম্পন্ন হলে লাকসামে বিনোদন নতুন মাত্রা যুক্ত হবে।
নির্মিতব্য তিনটি ব্রিজকে ঘিরে নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। জানা যায় লাকসাম শহরে যোগাযোগ ব্যাবস্থা সহজ ও আধুনিকায়নের পাশাপাশি নৈসর্গিক পরিবেশ গড়ে তোলার লক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো তাজুল ইসলাম এমপি ডাকাতিয়া নদির উপর হাতিরঝিলের আদলে নান্দনিক সৌন্দর্যের তিনটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা গ্রহন করেন।

পৌর শহরের পশ্চিমগাঁও সামনিরপুল, নওয়াব ফয়জুন্নেছা সরকারী কলেজ সংলগ্ন ও উওর লাকসাম পেয়ারাপুর (জেলেপাড়া) এ ব্রিজগুলো নির্মাণের উদ্যোগ নেয়।তিনটি ব্রিজ নির্মানে ১৫ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে।নির্মিতব্য প্রতিটি ব্রিজের দৈঘ্য ১৩২ ফুট ও প্রস্থে ৩৬ ফুট। ভ্রমন পিপাসুদের কথা বিবেচনা রেখে প্রতিটি ব্রিজের দুপাশে ওয়াকওয়ে রাখা হচ্ছে। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্নের পর ব্রিজগুলোর নির্মাণ কাজ উদ্ভোধন করা হয়।মন্ত্রী মো তাজুল ইসলাম এমপি নির্মাণকাজের শুভ উদ্ভোধন করেন।সুত্রে জানা যায় ডাতাতিয়া নদীর উপর হাতিরঝিলের আদলে নান্দনিক তিনটি ব্রিজ নির্মাণের পাশাপাশি নদীর পাড়কে দৃষ্টিনন্দিত পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net