1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১২১ বছরের ইতিহাসে কুভিকের প্রথম ক্রোড়পত্র প্রকাশ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে সাবেক দুই ইউপি সদস্যের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত  ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপি নেতার হুকুমে সিঙ্গাপুর প্রবাসীরকে মারধরঃ স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই  চট্টগ্রাম চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অননুমোদিত বীজ বিক্রয়ের অপরাধে ৩০,০০০/- টাকা জরিমানা নকলায় বাস চাপায় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকের মৃত্যু ঈদগাঁওর জালালাবাদে পানিবন্দী মানুষের পাশে যুবনেতা কামাল হোসেন  ঈদগাঁওয়ে শাহ ফকির বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন  নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম কলা ভর্তি জীপ গাড়ি আটকে চাঁদা দাবীর অভিযোগ 

১২১ বছরের ইতিহাসে কুভিকের প্রথম ক্রোড়পত্র প্রকাশ

আবদুল্লাহ আল মারুফ।।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ২৩৮ বার

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাসে প্রথম এই বছর ক্রোড়পত্র প্রকাশ করেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)। ১২১ বছরের কুভিকের ইতিহাসে নতুন নতুন অনেক কিছুই সংযোজন বিয়োজন হয়েছে কিন্তু একটি ক্রোড়পত্রও প্রকাশ হয়নি। এই বছর তা করেছে কুভিকসাস। এই ক্রোড়পত্রে রয়েছে ভিক্টোরিয়া কলেজের প্রতিষ্ঠাকালীন সময়ের ইতিহাস ও হোস্টেল গুলোর ইতিহাস, আন্দোলন সংগ্রামে কুভিকের অবদান এছাড়া কুভিকের শিক্ষক ও প্রতিষ্ঠাতার প্রদৌহিত্রের বাণী। রয়েছে কুভিকের এক ২০২০ সালের সকল কার্যক্রমের বর্ণনা ও কুমিল্লা-৬ আসনের সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দীন বাহারের বাণী।
২৫ নভেম্বর(বুধবার) কুভিক অধ্যক্ষ রুহুল আমিন ভূঁইয়ার কার্যালয়ে কুভিকের প্রথম ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করেন অধ্যক্ষ রুহুল আমিন ভূঁইয়া।

ভিক্টোরিয়া কলেজের ১২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথম ক্রোড়পত্র প্রকাশ করেছে কুভিকসাস। ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুভিক অধ্যক্ষ রুহুল আমিন ভূঁইয়া, উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, কুভিকসাস সভাপতি আশিক ইরানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কুভিকসাসের সদস্যরা। কুভিক শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ শাহজাহান তার বক্তব্যে বলেন, এটি ভিক্টোরিয়া কলেজের ইতিহাসে প্রথম ক্রোড়পত্র। আমিও এই কলেজের শিক্ষার্থী তবে আমাদের দ্বারা এটি না হলেও আমাদের শিক্ষার্থীদের দ্বারা তা হয়েছে।

উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, তথ্য ও তত্বের প্রতিযোগিতায় আমার কলেজের সাংবাদিক সমিতির সদস্যরা এগিয়ে আছে এই ক্রোড়পত্র তার প্রমাণ। ভিক্টোরিয়া কলেজের ইতিহাসে প্রথম ক্রোড়পত্র এত নিখুন আর সুন্দর হবে যা অকল্পনীয়, তবে তা তারা করে দেখিয়েছে। কুভিক অধ্যক্ষ রুহুল আমিন ভূঁইয়া বলেন, কুভিকের এত তথ্য এক জায়গায় পেয়ে আমি সত্যিই আনন্দিত। আমার শিক্ষার্থীরা তাদের সফলতা দেখিয়েছে। যা আশে পাশের কোন কলেজ করেছে কি না তা অজানা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net