1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আগামী সপ্তাহে চালু হতে পারে অ্যান্টিজেন টেস্ট, আরো ২৮ জনের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

আগামী সপ্তাহে চালু হতে পারে অ্যান্টিজেন টেস্ট, আরো ২৮ জনের মৃত্যু

বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৩৭৯ বার

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেছেন, ‘আশা করছি, করোনা অ্যান্টিজেন টেস্ট আগামী সপ্তাহে চালু করতে পারব। দুই মাস আগে সরকার অ্যান্টিজেন টেস্টের অনুমতি দিলেও ক্রয়সংক্রান্ত প্রক্রিয়ার কারণে এখনো তা চালু করতে পারিনি।’ গতকাল শনিবার কালের কণ্ঠ কার্যালয়ে ম্যালেরিয়াবিষয়ক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘দেশে করোনায় যারা মারা যাচ্ছে তাদের বেশির ভাগই আগে থেকেই বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। আমরা গত সপ্তাহে ৩৯ জনের মৃত্যু তথ্য পর্যালোচনা করে দেখেছি, তাদের মধ্যে ২৯ জনই (প্রায় ৭৫ শতাংশ) আগে থেকে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিল।’
এদিকে দেশে করোনা আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৮৪৭ জনের শরীরে, সুস্থ হয়েছে এক হাজার ৯২১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত শনাক্ত হয়েছে চার লাখ ৪৫ হাজার ২৮১ জন। এর মধ্যে সুস্থ হয়েছে তিন লাখ ৬০ হাজার ৩৫২ জন এবং মারা গেছে ছয় হাজার ৩৫০ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত হার ১৪.৬১ শতাংশ এবং মোট শনাক্ত ১৬.৯০ শতাংশ। সুস্থতার হার ৮০.৯৩ শতাংশ এবং মৃত্যুহার ১.৪৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, গত এক সপ্তাহে তার আগের সপ্তাহের চেয়ে নমুনা পরীক্ষা বেড়েছে ১১.০৮ শতাংশ, শনাক্ত বেড়েছে ২৬.০২ শতাংশ, সুস্থতা বেড়েছে ১০.৮৩ শতাংশ এবং মৃত্যু বেড়েছে ৪২.৭৪ শতাংশ।

এ ছাড়া একই সূত্রের তথ্য অনুসারে, দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সক্রিয় (বর্তমানে পজিটিভ থাকা) রোগীর দিক থেকে বাংলাদেশের অবস্থান তৃতীয়। প্রথমে রয়েছে ভারত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net