1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে ভোর রাতে ডিবি পরিচয়ে লক্ষাধিক টাকার ৩ টি গরু চুরি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়া ইসলামপুর সরকারী খালে বাঁধ দিয়ে হাকিম আলীর চিংড়ি ঘের, নিরব ভুমিকায় প্রশাসন, সংবাদের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  তালাবদ্ধ কাণ্ডে নড়েচড়ে প্রশাসন, নবীনগরে নায়েব স্ট্যান্ড রিলিজ এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা রামগড়ে প্রতিষ্ঠার চার বছরের মাথায় স্কুল পুড়ে ছাই সাতকানিয়ার এওচিয়া ছনখোলায় পাহাড় কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, ৪টি স্ক্যাভেটর বিকল খুটাখালীতে রাস্তা পারাপারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

খুটাখালীতে ভোর রাতে ডিবি পরিচয়ে লক্ষাধিক টাকার ৩ টি গরু চুরি

সেলিম উদ্দীন, কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৩০৭ বার

চকরিয়া উপজেলার খুটাখালীতে ভোর রাতে ডিবি পরিচয়ে ৩ টি গরু চুরি করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (৮ নভেম্বর) ভোর রাত সাড়ে ৩ টার সময় এ ঘটনাটি ঘটে বর্ণিত ইউনিয়নের ৯নং ওয়ার্ড পুর্ব নয়াপাড়া এলাকায়।

গরুর মালিক স্থানীয় মৃত মোস্তাফিজুর রহমান কালুর পুত্র শাহাব উদ্দীন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয়রা জানায়, এসময় ১০/১২ জনের সশস্ত্র গরু চোর সিন্ডিকেট ১টি মিনি পিকআপ ও ১ টি কাল রংয়ের মাইক্রোবাস করে পুর্ব নয়াপাড়ায় আসে।

ভোর রাতে শাহাব উদ্দীনের গোয়াল ঘরে হানা দিয়ে আনুমানিক ২ লক্ষ টাকা দামের বিভিন্ন সাইজের ৩টি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় সাদ্দাম নামের এক যুবককে হাত, পা বেঁধে মারধর করে।

একপর্যায়ে গরু নিয়ে পালানোর সময় পার্শ্ববর্তী খামারিদের চোখে পড়ে।
এসময় একই এলাকার খামারি আবছার ও আকরাম পিছন থেকে ডাক দিয়ে তাদের পরিচয় জানতে চাইলে গরু চোর সিন্ডিকেট অস্ত্র দেখিয়ে নিজেদের ডিবির লোক পরিচয় দিয়ে ভয়ভীতি দেখায় এবং দ্রুত এলাকা ত্যাগ করে।

ভুক্তভোগী গৃহস্থ শাহাব উদ্দীন জানায়, প্রতিরাতের ন্যায় তারা ঘুমিয়ে পড়ে। এমন সুযোগে চোরের দল হানা দিয়ে গরু গুলো নিয়ে পালিয়ে যায়। এদিন আজানের সময় এলাকার লোকজনের ডাকে ঘুম থেকে উঠে দেখতে পান গরু বিহীন গোয়াল ঘর।

স্থানীয় ওয়ার্ড মেম্বার গিয়াস উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে খোঁজ-খবর নিয়েছি।

এ বিষয়ে চেয়ারম্যানের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পরিষদের বৈঠকে উত্তাপন করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের মুহাম্মদ জুবায়ের বলেন, বিষয়টি কেহ জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে গরু চুরির ঘটনা আশংকাজনক হারে বেড়ে যাওয়া এলাকাবাসীর মধ্যে উদ্বেগ, উৎকন্ঠা বেড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net