1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাট্যকার সাইফুর রহমান কাজলের নাটকে হাফ সেঞ্চুরি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’

নাট্যকার সাইফুর রহমান কাজলের নাটকে হাফ সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৪৫১ বার

সম্প্রতিক কক্সবাজারে সরদার রোকনের নাটক “আলো-আঁধারের হাতছানি”এবং একই সাথে ইমরান হাওলাদারের “বিয়েটা জরুরী ভাই” নাটকের শুটিং শেষ হলো। নাটক দুটির রচয়িতা ছিলেন মোঃ সাইফুর রহমান কাজল। এই নাটক দুটি নির্মাণের মধ্য দিয়ে তরুণ গুণী নাট্যকার সাইফুর রহমান কাজল পূর্ণ করলেন তার লেখা অর্ধশত নাটকের কাজ।

এ প্রসঙ্গে নাট্যকার সাইফুর রহমান কাজল বলেন, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া খুব অল্প সময়ের মধ্যেই আমার ৫০ তম নাটকের নির্মাণ কাজ সম্পন্ন হল। যার মধ্যে ৩৮ টি নাটক ইতিমধ্যে টেলিভিশনে প্রচার হয়েছে। বাকিগুলো প্রচারের অপেক্ষায় রয়েছে। দর্শকের ভালোবাসা এবং পরিচালকের আগ্রহের কারণে দুই বছর আট মাসের ক্যারিয়ারে আমি এই মাইলফলক স্পর্শ করতে পেরেছি। ইতিমধ্যে অনেকগুলো নাটক খুব দর্শকপ্রিয়তা পেয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে,

আমার একটা গল্প বলার শখ, ছেলেটা একটু অন্যরকম, ভাই শুধু নায়ক হতে চায়, কেয়ার, বিয়ে ২০২৩ সালে, লোকাল বয় ভার্সেস বিউটি কুইন, বিয়ের প্রস্তুতি, বিজ্ঞাপনে ছিল পাত্র চাই, শুধু তোমার জন্য আমি, ব্ল্যাক ডায়মন্ড, ভাইয়ের মনে অনেক প্রেম, বাবার কেটলি, কয়লা, ছেলেটির দোষ কোথায়, বজলু মিয়ার সিগন্যাল, রোদেলা বৃষ্টি, পাশাপাশি ব্যবধান, মাগো আমি বিদেশ যাবো, স্বপ্ন দহণ, কোন কাননের প্রজাপতি, সুইট টিয়ার্স, অচেনা মনের গলিতে, বাবু এখন ভাইরাল, সরি টু, লটারি বউ, গল্পটা ছিল আড়ালে আরো অনেক নাটক।

প্রচারের অপেক্ষায় আছে, হার্টলেস মজনু, বাবার সাথে হানিমুনে, তোমার টানে, লাভ স্কোর 0123, ইজি লাভ বিজি মন, বিয়েটা জরুরী ভাই, আলো আধারের হাতছানি সহ আরো অনেক নাটক।

নাটক সম্পর্কে কাজল বলেন, শুধু নির্দিষ্ট প্যাটার্নের এবং অভিনেতার জন্য তিনি নাটক লিখতে চান না। সব শ্রেণীর মানুষের কাছে গ্রহণ যোগ্যতা অর্জনের জন্য সব ধরনের নাটক লিখতে তিনি আগ্রহী। এ জন্য সে নিয়মিত পরিশ্রম করে যাচ্ছেন। সব শ্রেণীর মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়াই হচ্ছে একজন নাট্যকারের সার্থকতা। এজন্য সবার দোয়া এবং ভালোবাসা নিয়ে তিনি এগিয়ে যেতে চান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net