1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুজিববর্ষের আহ্বান,যুব কর্মসংস্থান'প্রতিবাদ্য নিয়ে রাউজানে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা  মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন আনোয়ারায় বিএনপি নেতার অর্থায়নে বরুমচড়া হাজারী সড়ক সংস্কার, এলাকাবাসীর স্বস্তি  মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, তুহিন সভাপতি, সাইফুল  সাধারণ সম্পাদক  মাগুরায় খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় হকারদের মানবেতর জীবনযাপন গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

মুজিববর্ষের আহ্বান,যুব কর্মসংস্থান’প্রতিবাদ্য নিয়ে রাউজানে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ২৯৯ বার

মুজিববর্ষের আহ্বান,যুব কর্মসংস্থান’ প্রতিবাদ্য নিয়ে রাউজানে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসে আলোচনা সভা,ঋণের চেক, পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।১নভেম্বর রবিবার সকাল ১১টায় রাউজান উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে টেলিকমিউনিকেশনে বক্তব্য রাখেন রাউজানে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ও যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই জাহানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ্ আল্ মাহমুদ ভূঁইয়া, রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ,বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী,পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিক্সন চৌধুরী,মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর, মাওলানা আবদুল মতিন।বিভিন্ন সমাজিক যুব সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ তছলিম উদ্দিন,সাহাবুউদ্দিন,ফারুক খাঁন,জুবাইর ইসলাম মনির,সুমন বড়ুয়া প্রমুখ।অনুষ্ঠান শেষে ৩০জন আত্মকর্মশীল যুবা-যুবকের মাঝে ১২ লক্ষ ৩০ হাজার টাকার যুব ঋণের চেক প্রদান ও যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেয়া যুবক-যুবতির মাঝে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net