1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামুর কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের সব ধরণের ফিঃ বন্ধঃ দায় স্বীকার প্রধান শিক্ষক! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রামুর কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের সব ধরণের ফিঃ বন্ধঃ দায় স্বীকার প্রধান শিক্ষক!

রামু প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৩৭৯ বার

রামুর ‘কচ্ছপিয়াতে অ্যাসাইনমেন্টের টাকা তোলা নিয়ে শিক্ষার্থীদের মানববন্ধন’ এমন শিরোনাম করে, জেলা বিভিন্ন পত্রিকা মধ্য একটি বস্তুনিষ্ট সংবাদ প্রচার হলে, টনক নড়ে শিক্ষা অফিসের কর্তৃপক্ষ।

নিউজের সুত্রধরে, ১৬ নভেম্বর সোমবার সকালে দ্রুত স্কুলে ছুটে আসেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার সালাউদ্দিন আহাম্মদের নেতৃত্বে একটি তদন্ত টিম স্কুলে আসে । দীর্ঘ তদন্ত ও অভিযোগ প্রধান শিক্ষক নুরুল আবছারকে স্কুলের নানা বিষয় নিয়ে জেরা করেন তিনি। এসময় তদন্ত টিমের কাছে সন্তোষ জনক জবাব দিতে না পেরে, নুরুল আবছার নিজের ভূল স্বীকার করে ক্ষমা চান। পরে স্কুলের অ্যাসাইনমেন্টসহ যাবতীয় ফিঃ না নেওয়ার নির্দেশের পাশাপাশি উত্তোলনকৃত টাকা, করোনা পরবর্তী মাসিক ফিঃ এর সাথে সম্বনয়ক করে নেওয়া জন্য নির্দেশনাজারি করেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার। এসময়, উক্ত নির্দেশনার বিষয়ে দ্রুত নোটিশসহ ওয়েভ সাইডে প্রচার করার কড়া নির্দেশ দেন এই কর্মকর্তা। পরে, হাই স্কুলের পশ্চিম পাশের খেলার মাঠ পরিদর্শন করে। উক্ত মাঠটি খেলার উপযোগী করতে প্রধান শিক্ষককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনেরও নির্দেশ দেন জেলা শিক্ষা অফিসার সালাউদ্দিন আহাম্মদ।

গতকাল রামুর কচ্ছপিয়া উচ্চবিদ্যালয়ে অ্যাসাইনমেন্টসহ যাবতীয় ফিঃ অতিরিক্ত নেওয়ার প্রতিবাদে, ওই স্কুলের প্রধান শিক্ষক নুরুল আবছারের অপসারণ ও শাস্তির দাবীতে, শিক্ষার্থী এবং অভিভাবকদের মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। ১৫ নভেম্বর রবিবার সকাল ১১ টার দিকে, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ মাঠে, কচ্ছপিয়া উচ্চবিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী অভিভাবকদের আয়োজিত মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে, স্কুলের শিক্ষার্থী,অভিভাবক সহ সুজীল সমাজের লোকজন বক্তব্য রাখেন। এসময় শিক্ষার্থীরা, তাদের স্কুলের বিতর্কিত প্রধান শিক্ষক নুরুল আবছারকে অপসারণ করে, শাস্তির আওতায় আনার দাবী জানিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশে করোনা কালীন সময়ে, বর্তমান সরকার শিক্ষার্থীদের প্রতি সদয় হয়ে, অ্যাসাইনমেন্ট ফিঃ না নিতে কর্তৃপক্ষের প্রতি নির্দেশনা দিলেও, তাদের স্কুলে তা মানা হচ্ছে না। কোন শিক্ষার্থী তাদের প্রধান শিক্ষক নুরুল আবছারের দাবী কৃত টাকা দিতে না পারলে, তাকে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে। তাছাড়া তাদের অ্যাসাইনমেন্টও জমা নিচ্ছে না বলে অভিযোগ করেন শিক্ষার্থী ও অভিবাবকরা। এই ব্যাপারে স্কুল পরিচালনা কমিটির সভাপতি জাহানগীর আলম সিকদার জানান, প্রধান শিক্ষক নুরুল আবছার রামু উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমার নির্দেশ অমান্য করে, মনগড়াভাবে টাকা উত্তোলন করছে। আর ওই টাকার কোন রকম রশিদও শিক্ষার্থীদের না দিয়ে নিজের মত করে কাজ করছে বলে জানান তিনি।

খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা ঐদিন ছুটে আসেন কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদে। এসময় মানববন্ধনে আসা উপস্থিত অভিভাবক,ছাত্র-ছাত্রীদের বলেন. মানববন্ধন করার দরকার নেই। আমি প্রধান শিক্ষককে ডেকেছি বিষয়টি যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে লিখব। অতিরিক্ত টাকা নেওয়া যাবে না বলে আশ্বাসও দিয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net