1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অবিলম্বে বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন: চকরিয়া উপজেলা যুবলীগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত ঈদগাঁওয়ে মৃত প্রায় দেড় ডজনাধিক খাল 

অবিলম্বে বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন: চকরিয়া উপজেলা যুবলীগ

শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ২৪২ বার

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কেন্দ্রীয় যুবলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চকরিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬নভেম্বর) বিকালে উপজেলা সভাপতি মোহাম্মদ শহিদ ও সাধারণ সম্পাদক ও তরুণ ব্যবসায়ী সাবেক ছাত্রনেতা আলহাজ্ব কাউছার উদ্দিন কছিরের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরকারীরা উগ্রপন্থি মৌলবাদী। এরা স্বাধীনতা বিরোধী। অবিলম্বে বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। এসময় উপজেলা ও পৌরসভা যুবলীগসহ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে আগেরদিন শনিবার রাতেও তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল বের করে উপজেলা যুবলীগ। উপজেলা সভাপতি মোহাম্মদ শহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছিরের সঞ্চালনায় মিছিলোত্তর অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net