1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসলামী ব্যাংকের সাথে পুন্ড্র ইউনিভার্সি ও টিএমএস প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ইসলামী ব্যাংকের সাথে পুন্ড্র ইউনিভার্সি ও টিএমএস প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২৫০ বার

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি, টিএমএসএস মেডিকেল কলেজ এবং টিএমএসএস এর অধীনে পরিচালিত ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সেলফিন ও এমক্যাশ এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ফি পেমেন্ট সম্প্রতি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় এখন থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ফি ও অন্যান্য পেমেন্ট ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট এবং সেলফিন ও এম-ক্যাশের মাধ্যমে জমা দিতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র ও ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের উপস্থিতিতে এ সংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন পুণ্ড্র ইউনিভার্সিটি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে আরা বেগম ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শিকদার মোঃ শিহাবুদ্দীন।

এর আগে পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে “ইসলামি ব্যাংকিং এন্ড ইটস ডিজিটাল প্রাডাক্টস: এক্সেপ্টেন্স এন্ড বেনিফিটস” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পুণ্ড্র ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামানসহ ব্যাংকের ঊর্র্ধ্বতন নির্বাহী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net