1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জ জেলার নতুন ডিসি মোহাম্মদ শামীম আলম - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

কিশোরগঞ্জ জেলার নতুন ডিসি মোহাম্মদ শামীম আলম

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৩০৪ বার

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ শামীম আলমকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৪ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

একই দিন সোমবার (১৪ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা অপর এক প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-২ অধিশাখার উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলা হয়েছে।

২০১৮ সালের ৪ মার্চ মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই সময়ে তিনি জনহিতকর ও নানামুখী সৃজনশীল উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন।

ইতোমধ্যে একজন সফল, দক্ষ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে তিনি কিশোরগঞ্জ জেলাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net