1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে স্বামী-স্ত্রীর ঝগড়ার জেরে মাদক মামলায় স্বামী জেল হাজতে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

গুইমারাতে স্বামী-স্ত্রীর ঝগড়ার জেরে মাদক মামলায় স্বামী জেল হাজতে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৩৫ বার

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি:
গুইমারাতে মদ খাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর ঝগড়ার জেরে,স্বামী মো:সেলিম(৪৩)পিতা মো: আবুল হাসেম জেল হাজতে।ঘটনাটি ঘটেছে গুইমারা উপজেলার বড়পিলাক গ্রামে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়,মদ খাওয়াকে কেন্দ্র করে গতকাল ২২ডিসেম্বর দুপুর প্রায় ২টার সময় গুইমারা উপজেলার বড়পিলাক গ্রামের বাসিন্দা মো: সেলিমের সাথে তার ১ম স্ত্রী অজিদা বেগম এবং মেয়ে সাজেদা আক্তারের(১৮) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী-স্ত্রী ও সন্তানের মাঝে হাতা-হাতি,মারা-মারির সুত্রপাত হয়।এতে ক্ষুব্ধ হয়ে সেলিম তার ১ম স্ত্রীর ঘরে গ্যাস সিলিন্ডারের গ্যাস দিয়ে আগুন লাগিয়ে দেয় এবং ১ম স্ত্রী অজিদাকে মার ধর করে।তাৎক্ষনিক পাশবর্তি লোকজন ঘটাস্থলে উপস্থিত হওয়ার কারণে গ্যাসের আগুন তেমন কোন ক্ষতি করতে পারেনি।
স্ত্রী অজিদা ও মেয়ে সাজেদা ঘটনাটি পুলিশকে জানান।খবর পেয়ে গুইমারা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মদ্যপ অবস্থায় মো: সেলিমকে আটক করে।এসময় স্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী সেলিমের ২য় স্ত্রী মুক্তা বেগমের ঘর থেকে তল্লাসী করে সাত বোতল মদ উদ্ধার করে।
অজিদা বেগম সাংবাদিকদের জানান,সেলিম সব সময় মদ খেয়ে মাতলামি করে,স্ত্রী সন্তানের সাথে ঝগড়া করে মার ধর করে।তার সাথে এলাকার কয়েকজন মদখোর আছে প্রায় সময় মদের আসর বসে তার ২য় স্ত্রীর মুক্তার ঘরে।এতে করে শুধু পরিবারিকভাবে আমি-ই ক্ষতিগ্রস্থ তা নয়,এলাকার যুব সমাজও নষ্ট হচ্ছে।
এব্যাপারে মাদক দ্রব্য আইনের ২৪-খ ধারায় গুইমারা থানায় একটি মামলা হয়েছে।যার মামলা নং০২/ তারিখ ২২-১২-২০২০।
গুইমারা থানা সুত্রে জনাযায় আটক সেলিমকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে ২৩ ডিসেম্বর সকালে খাগড়াছডি আদালতে প্রেরণ করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net