1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ২৭৪ বার

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের তুলাপুস্কুরণী গ্রামে দুস্থ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামাল হোসেন নয়নের উদ্যােগে আয়োজিত উক্ত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার।

স্থানীয় আবুল কাশেম সর্দার এর সভাপতিত্বে ও সাংবাদিক এম এ হাসান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম থানা পুলিশের সাব ইন্সপেক্টর মনির হোসেন, প্রগতি লাইফ ইন্সুইরেন্স তাকাফুল এখলাস এর ডিভিশনাল কো-অর্ডিনেটর জহিরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম সহ আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তব্য প্রদান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net