1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

ডেমরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ২৪৬ বার

মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি:
রাজধানীর ডেমরায় ট্রাকের ধাক্কায় মো. সোহেল রানা (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় তার মুখমন্ডল মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে বাম চোয়াল ভেঙ্গে যায়। বুধবার রাতে ডেমরা-যাত্রাবাড়ী সড়কের বার্জার পেইন্ট সংলগ্নে রাস্তায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই ওই ট্রাক চালক ট্রাকটি (ঢাকা মেট্রো ন- ৫১৫৬) ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। নিহত সোহেল রানা লালমনির হাটের পাটগ্রাম থানার জামগ্রাম এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। সোহেল রানা ‘ব্যাংক এশিয়া’ ম্যানেজোরের গাড়ির চালক হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে। এ বিষয়ে মৃতের স্ত্রী বুধবার রাতে বুধবার রাতেই অজ্ঞাতনামা ওই ট্রাক চালকের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. রকিবুল হাসান বলেন, বুধবার দিনগত রাতে মোটরসাইকেল যোগে সোহেল রানা যাত্রাবাড়ী থেকে ডেমরার দিকে আসছিলেন। এ সময় ওই ঘাতক ট্রাক মোটর সাইকেলটিকে মুখোমুখি সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় সোহেল ছিটকে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ রাজধানীর মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net