1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় প্রতিবন্ধীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

ডেমরায় প্রতিবন্ধীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা

মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ২৬১ বার

লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ পক্ষ ও বিশ্ব প্রতিবন্ধী দিবস-২০২০ উপলক্ষ্যে রাজধানীর ডেমরায় প্রতিবন্ধী ও এলাকাবাসীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৩৩ প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্র সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ডেমরার আমতলা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (এল আই ইউ পি সি) প্রকল্প-ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সোসিও ইকোনোমিক এন্ড নিউট্রিশন এক্সপার্ট নাজিয়া জাবীন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওই প্রজেক্টের ফাইন্যান্স এন্ড এডমিন ফরহাদ আলম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৬৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. ইবরাহিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিএসসিসির ৬৭,৬৮,৬৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (সংরক্ষিত) মাহফুজা আক্তার হিমেল, এল আই ইউ পি সি প্রকল্প-ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের টাউন ম্যানেজার ড: সোহেল ইকবাল ও ডেমরা থানার পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর-অপারেশন) নূরে আলম সিদ্দীকি। সভায় লিঙ্গভিত্তিক সংহিসংতা প্রতিরোধ ও সকল প্রকার প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তÍার বিষয়ে মতবিনিময় ও বিশেষ আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিএসসিসির ৬৭,৬৮ ও ৬৯ নম্বর ওয়ার্ডের (সংরক্ষিত) সাবেক নারী কাউন্সিলর হোসনে আরা শাহীন ও বিশিষ্ট সমাজসেবক সৈয়দ ওমর ফারুকসহ এলাকার বরেণ্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান ও সমাজের অংশ। তাদের কোনভাবেই অবহেলার দৃষ্টিতে নয়,বরং তাদের সার্বিকভাবে সহযোগীতা করা আমাদের নৈতিক দায়িত্ব। আর সকলে মিলে মিশে বাংলাদেশকে সমৃৃদ্ধশালী শুশৃঙ্খল ও সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ করে প্রতিবন্ধী সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net