1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নানা আয়োজনে মাগুরার সাবেক এমপি আছাদুজ্জামানের ২৭তম মৃত্যু বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে

নানা আয়োজনে মাগুরার সাবেক এমপি আছাদুজ্জামানের ২৭তম মৃত্যু বার্ষিকী পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ২৭১ বার

মোঃ সাইফুল্লাহ ; মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাগুরা-১ আসনের এমপি এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এর পিতা সাবেক এমপি মাগুরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম এ্যাডঃ আছাদুজ্জামানের ২৭ তম মৃত্যু বার্ষিকী নানা আয়োজনে মাগুরায় পালিত হয়েছে। মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন, শোক র‌্যালী, স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

শুক্রবার সকালে মাগুরা শহরস্থ ভায়না পৌর কবর স্থানে মরহুমের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর শহরে শোক র‌্যালী বের হয়। পরে দুপুরে মাগুরা জেলা আওয়ামীলীগের আয়োজনে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
এ সময় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু ও পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, মো: রুস্তম আলী, প্রচার সম্পাদক এড: শাখারুল ইসলাম শাকিল, সদর থানা সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর সভাপতি বাকি ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, যুবলীগের আহবায়ক ফজলুর রহমান ফজলু, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ সালাউদ্দিন, ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেলসহ আরো অনেকে।

বক্তারা মরহুম আছাদুজ্জামানের গঠন মূলক রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ড তুলে ধরে তার আদর্শ বাস্তবায়নের আহবান জানান। অন্যদিকে রাতে মরহুমের গ্রামের বাড়ি মহম্মদপুর উপজেলার মৌলবী জোকা গ্রামে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল।

উল্লেখ্য, মরহুম অ্যাডভোকেট আছাদুজ্জামান মাগুরা-২ আসন থেকে ৪বার নির্বাচিত সংসদ সদস্য, সংসদের বিরোধী দলীয় পার্লামেন্টারী বোর্ডের সাবেক সচিব ছিলেন। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসাবে ১৯৭১ সালে মাগুরা সংগ্রাম পরিষদের আহবায়ক ছিলেন তিনি।

১৯৭০ সালের নির্বাচনে তিনি পুর্ব পাকিস্তান প্রদেশিক পরিষদের এম.পিএ নির্বাচিত হন। এছাড়া ১৯৭৯,১৯৮৬ এবং ১৯৯১ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি শ্রেষ্ঠ তরুণ পার্লামেন্টারিয়ান হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন। ১৯৯৩ সালের ২৫ ডিসেম্বর ৫৮ বছর বয়সে মাগুরার এই জনপ্রিয় রাজনীতিবিদ ইন্তেকাল করেন।

মরহুম আছাদুজ্জামান ১৯৩৫সালের ১১ই নভেম্বর মাগুরার মহম্মদপুর উপজেলার মৌলভী জোকা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালে ছাত্রজীবনে তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৬১ সালে তিনি মাগুরা বারে আইনজীবী হিসেবে যোগদান করেন।
১৯৬২’র ছাত্র আন্দোলন, ৬৬’র ছয় দফা আন্দোলন, ৬৯’র গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সংস্পর্শে আসেন।
১৯৬৫ সালে তিনি মাগুরা মহাকুমা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৬ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net