1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বসুরহাট পৌরসভার উন্নয়নের কারিগর আবদুল কাদের মির্জা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

বসুরহাট পৌরসভার উন্নয়নের কারিগর আবদুল কাদের মির্জা

মাহবুবুর রহমান :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ২৬৮ বার

বসুরহাট পৌরসভার নির্বাচনে জয়ী হয়ে ওয়াদা অনুযায়ী এক এক করে পূরণ করলেন নিজের দেওয়া সকল ওয়াদা। তাই উন্নয়ন আর কাদের মির্জা এক সূত্রে গাঁথা হয়ে গেছে বসুরহাট পৌরবাসীর কাছে। আর এতে খ শ্রেণীর পৌরসভাকে ক শ্রেণীতে উন্নীত করেন তিনি।

এ ছাড়া রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, মার্কেট, পার্ক সহ বিভিন্ন স্থানে রয়েছে উন্নয়নের ছোঁয়া নির্মাণ করেছেন ৪ কোটি টাকা ব্যয়ে ঝুলন্ত পৌর স্বপ্নপুরী মার্কেট। নাগরিকদের বিনোদনের জন্য নির্মাণ করেছেন পৌর মিনি শিশু পার্ক।

তিনি বসুরহাট পৌরসভার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি যানজট মুক্ত করতে বসুরহাট নিত্যানন্দন মোড়ের চারটি ঘর ভেঙে রাস্তা প্রশস্ত করা হয় এবং ঘরের মালিকগণকে উপযুক্ত ন্যয্য পাওনা বুঝিয়ে দিয়ে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন

শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের,শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করেন।
এবং প্রতি বছর ঈদ উৎসবে মসজিদ, মন্দির, ও দূর্গাপুজা উপলক্ষে প্রায় ৫ হাজার অসুস্থ, অসহায় ও দুস্থ জনগণের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন।

তিনি তার উন্নয়নের অংশহিসেবে চলমান রয়েছে ৯০ কোটি টাকা ব্যয়ে বিশুদ্ধ ( ওয়াসা পানি) পানির কাজ ও বসুরহাট বাস স্টেশন থেকে করালিয়া বাইপাস সড়ক এ ছাড়া করোনাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন আইসোলেশন সেন্টার সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ এবং করোনা রোগীদের আর্থিক সহযোগিতা প্রদান করেন।

তিনি জানান, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আগামী দিনে আবর্জনামুক্ত,মাদকমুক্ত, সন্ত্রাস ও সালিশ বাণিজ্যমুক্ত শিক্ষা ও স্বাস্থ্য সম্বলিত দারিদ্রমুক্ত, জেন্ডার বৈষম্যহীন,অসাম্প্রদায়িক, পরিবেশ বান্ধব এবং আধুনিক সকল সুযোগ-সুবিধা সম্বলিত একটি পরিকল্পিত আধুনিক পরিষ্কার – পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে নিজের ভিশন উপস্থাপন করেন।

এ দিকে আধুনিক সকল সুযোগ-সুবিধা সম্বলিত একটি আধুনিক পৌরসভা গঠনের জন্য আগামী ১৬ জানুয়ারি বসুরহাট পৌরসভা নির্বাচনে সকলের দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net