1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে মাদ্রাসাছাত্র হত্যা শিক্ষক-বাবুর্চি কারাগারে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বাগেরহাটে মাদ্রাসাছাত্র হত্যা শিক্ষক-বাবুর্চি কারাগারে

নিজস্ব প্রতিবেদক,নইন আবু নাঈমঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ২৮৯ বার

বাগেরহাটের মোরেলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থী হাসিবুল ইসলাম (১০) হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার শিক্ষক হাফিজুর রহমান ফারুক ও বাবুর্চি সিদ্দিকুর রহমান হাওলাদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুরে মোরেলগঞ্জ থানা পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করলে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সমির মল্লিক এ আদেশ দেন।

একই সঙ্গে পুলিশে করা সাতদিনের রিমান্ড আবেদনের শুনানির জন্য বুধবার তারিখ ধার্য করেছেন আদালত। এর আগে সোমবার (০৭ ডিসম্বের) দুপুরে ওই দুইজনকে গ্রেফতার করে মোরেলগঞ্জ থানা পুলিশ।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, শিশু হাসিবুল হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ওই মাদ্রাসার শিক্ষক হাফিজুর রহমান ফারুক ও বাবুর্চি সিদ্দিকুর রহমান হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ৬ ডিসেম্বর রোববার সকালে মোরেলগঞ্জ উপজেলা সদরের নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন আলহাজ রহমতিয়া স্মৃতি শিশু সনদ হাফেজি ও কওমি মাদ্রাসা পাশে পরিত্যক্ত জায়গা থেকে হাসিবুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

শিশু হাসিবুলের মা তাসলিমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net