1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে শেখ হেলাল উদ্দিন এমপির মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

বাগেরহাটে শেখ হেলাল উদ্দিন এমপির মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ২৬৭ বার

নিজস্ব প্রতিবেদক, নইন আবু নাঈমঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী ,বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মাতা ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী রাজিয়া নাসেরের মৃত্যুতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল এর পরিবারের পক্ষ থেকে বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার প্রায় সকল এতিমখানা ও মাদ্রাসায় একযোগে এ কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তারই অংশ হিসাবে শনিবার দুপুরে বাগেরহাট সরুই মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন শেখ হেলাল উদ্দিন এমপির একান্ত সহকারী ও সরুই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শেখ ফিরোজুল ইসলাম। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরুই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মো: শফিকুর রহমান মুক্ত, সদস্য অধ্যাপক আলতাফ হোসেন,একে এম সিদ্দিক হোসেন, বাগেরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ড সভাপতি সৈয়দ বাদশা হোসেন প্রমুখ।
পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সরুই মাদ্রাসার মুহতামিম হাফেজ মাও: মো: আশেকুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net