1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিজয়ের সাজে সজ্জিত মৌলভীবাজার সরকারি কলেজ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

বিজয়ের সাজে সজ্জিত মৌলভীবাজার সরকারি কলেজ

রাসেল মৌলভীবাজার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ২৮২ বার

রাত পোহালেই ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বিজয়ের ৪৯ বছর পেরিয়ে পঞ্চাশে পা দিচ্ছে বাংলাদেশ। মহান বিজয় দিবসকে বরণ করে নিতে তাই বর্ণিল সাজে সেজেছে মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাস।সূর্য ঢলে পড়ার পর সন্ধ্যা নামার সাথে সাথেই ক্যাম্পাসে যেন জ্বলে উঠে লাল-সবুজের আলো। আলোকসজ্জায় রঙিন ক্যাম্পাস পরিণত হয়েছে একখণ্ড লাল সবুজের পতাকায়। বাহারি রঙের ছড়াছড়ি যেন পুরো ক্যাম্পাসজুড়ে। সমগ্র ক্যাম্পাস মেতেছে যেন বিজয়ের উল্লাসে। আলোরও আছে নিজের ভাষা। সে ভাষায় লাল সবুজ মানেই প্রিয় বাংলাদেশ। তাই আলোয় এই দুই রঙের প্রভাবই একটু বেশি। তবে আনন্দের এই রঙিন শহরে ঠাঁই হয়েছে নীল-হলুদসহ বাহারি আলোর।সরেজমিনে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসের মেইন গেট, প্রশাসন ভবন, বিভিন্ন ভবনসহ সব ভবনেই বাহারি রঙের ছড়াছড়ি। আলোকসজ্জা উপভোগ করছে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া লোকেরা। নানা রঙের এই বাহারি আলোই বলে দিচ্ছে বিজয়কে বরণ করে নিতে প্রস্তুত মৌলভীবাজার সরকারি কলেজ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net