1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার মহম্মদপুরে শ্বাসরুদ্ধকর ফুটবল ম্যাচে কামারখালী উজ্জ্বল স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

মাগুরার মহম্মদপুরে শ্বাসরুদ্ধকর ফুটবল ম্যাচে কামারখালী উজ্জ্বল স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৪০৪ বার

মাগুরার মহম্মদপুরে হাজারো দর্শকের উপস্থিতিতে ৮ দলীয় ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শ্বাসরুদ্ধকর ও টানটান উত্তেজনায় দর্শকের মুহুরমুহুর করতালিতে অবশেষে চ্যাম্পিয়ন হয় কামারখালী উজ্জল স্মৃতি সংসদ ক্লাব।

গতকাল বিকেলে বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আট দলীয় ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলায় কামারখালী উজ্জল স্মৃতি সংসদ ক্লাব টাইব্রেকারে ৪-২ গোলে সমাধীনগর পার্থ সারথি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলার প্রধান আকর্ষণ ছিল দেশের জাতীয় ও বিদেশী খেলোয়াররা। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত মনোমুগ্ধকর কাউন্টার এটাকিং ফুটবল খেলা।
বাবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মোঃ সাজ্জাদ আলীর সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহম্মদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, বিশেষ অতিথি ছিলেন, বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান (বাকি মিয়া), জেলা পরিষদ সদস্য আলী আহম্মেদ মৃধা মিঞ্জু, প্রধান শিক্ষক রতন আলী খান,যুবলীগ সভাপতি আবুল বাশার,সম্পাদক মাশরাফি জামান মাহফুজ।

শ্বাসরুদ্ধকর ও টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ধারাবিবরণীতে ছিলেন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের ধারাভাষ্যকার প্রদ্যুত কুমার রায়।
বাবুখালী বাজার বণিক সমিতির সভাপতি ইমরুল হাসান ও সাধারন সম্পাদক মহাবুব মৃধার সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত টূর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী চাম্পিয়ন দলকে ২৫ হাজার ও রানারস আপ দলকে ১৫ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net