1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

রাউজানে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ২৭৫ বার

যথাযথ মর্যাদা, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় মহান বিজয় দিবস পালিত হয়েছে রাউজানে। বুধবার ( ১৬ ডিসেম্বর) সকালে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি রাউজান উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ,উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে রাউজান সদর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।পরে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন করে ৪৯ তম মহান বিজয় দিবসের আলোচনা ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী আফিসার জোনায়েদ কবির সোহাগ। এরপরে রাউজান উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের উদ্যোগে মহন বিজয় দিবসের আলোচনা সভা দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি মুক্তিযুদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পৃথক দু”টি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ,রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন।

উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ- সভাপতি স্বপন দাশ গুপ্ত,শাহ আলম চৌধুরী, ইরফান আহম্মদ চৌধুরী, কামরুল ইসলাম বাহাদুর, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁন, আ.লীগ নেতা আলমগীর আলী, জসিম উদ্দীন চৌধুরী, নাঈম উদ্দিন খাঁন, ইফতেহার আলম দিলু, এস এম বাবর, পৌর ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ,এডভোকেট সীর দাশ গুপ্ত, দীলিপ কুমার চৌধুরী, হাসান মোঃ রাসেল, মাহবুবুল আলম, আহসান হাবীব চৌধুরী, বদরুল কামাল হারুন, মোসলেম উদ্দীন জয়নাল,নুরুল ইসলাম শাহ্জাহান, জসিম উদ্দীন, শওকত হোসেন, মুক্তিযুদ্ধা ইউছুপ খাঁন,চেয়ারম্যান শফিকুল ইসলাম, মহিলা নেত্রী সৈয়দা রেহানা আফরোজ, তছলিম উদ্দিন, মুছা আলম খান চৌধুরী, আবদুল লতিফ, মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, জেবুর নেছা, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাছের, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন পিবলু, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোঃ আসিফ,রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহামুদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net