1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে ভাগ্যকুল ইউনিয়ন যুবলীগের সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

শ্রীনগরে ভাগ্যকুল ইউনিয়ন যুবলীগের সম্মেলন

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ২৯৯ বার

শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী
যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভাগ্যকুল হরেন্দ্র লাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে
অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
হাজী মো. তোফাজ্জল হোসেন। ১৮ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন
করেন শ্রীনগর উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন।

ভাগ্যকুল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন
কবিরের পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর
রহমান চপল, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান, আওয়ামী লীগের বন ও
পরিবেশ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য মাকসুদ আলম ডাবলু, শ্রীনগর
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা
বেগম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ আজিজুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক
শেখ মো. আলমগীর, সাংগঠনিক সম্পাদক জিএস নাজির, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সহ-
সভাপতি স্বপন রায়, শ্রীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাজী নেছার উল্লাহ সুজন,
যুগ্ন-সাধারণ সম্পাদক আলাউদ্দিন শিকদার সুমন, সাংগঠনিক সম্পদক কামরুল মৃধা,
ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত, ভাগ্যকুল ইউনিয়ন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুল, বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক সাব্বির শেখ, যুবলীগ নেতা জিএম খালিদ, জুবায়ের আহমেদ, কুকুটিয়া
ইউনিয়ন যুবলীগ নেতা হাবিবুর রহমান উজ্জল, আব্দুল মঈম কমল, কোলাপড়া ইউনিয়ন যুবলীগ
নেতা সাজেদুল আলম ওপেল, জাকির হোসেন, রাঢ়িখাল ইউনিয়ন যুবলীগ নেতা উৎপল আহমেদ পল,
সৈকত খান প্রমুখ।

সম্মেলনে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগামী এক সপ্তাহের মধ্যে বায়োডাটা
আহবান করা হয়। সংশ্লিষ্টরা জানান, পরবর্তীতে বায়োডাটা দেখে যোগ্যতার ভিত্তিতে
কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্ধারন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net