1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলায় ৩ যুবককে মৃত্যুদণ্ড - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম  

খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলায় ৩ যুবককে মৃত্যুদণ্ড

আলমগীর হোসেন, খাগড়াছড়িঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৩১৪ বার

খাগড়াছড়িতে কিশোরী ধনিতা ত্রিপুরাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে তিন যুবক রুমেন্দ্র ত্রিপুরা ওরফে রুমেন (২৬), ত্রিরন ত্রিপুরা (২০) ও কম্বল ত্রিপুরাকে (২৫) মৃত্যুদণ্ড ও প্রত্যেককে এক লাখ করে টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপরে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু তাহেরের আদালত এ রায় দেন। তিন আসামির মধ্যে কম্বল ত্রিপুরা জামিনে গিয়ে পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৩ মে খাগড়াছড়ির ভাইবোনছড়ার বড়পাড়ার বাসিন্দা মন মোহন ত্রিপুরা ও তার স্ত্রী স্বরলেখা ত্রিপুরা মেয়েকে একা বাসায় রেখে জেলার দীঘিনালা বেড়াতে যান। ওই সুযোগে রাতে একই ইউনিয়নের বেজাচন্দ্রপাড়ার ওই তিন যুবক মদ্যপান করে ঘরে ঢুকে ধনিতা ত্রিপুরা (১৭) নামে কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে। পর দিন সকালে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তিন ধর্ষককে গ্রেফতার করে।

এ ঘটনায় কিশোরীর মা স্বরলেখা ত্রিপুরা তিনজনকে আসামি করে মামলা করেন। পুলিশ একই বছর ২৮ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ২২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেক আসামিকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net